প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার কেন্দ্রীয় প্রদেশ হোমসে ইসরায়েলি বিমান হামলায় দুই সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

আরও পড়ুন: ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

রোববার সিরিয়ার সামরিক বাহিনীর রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার সামরিক সূত্র জানায়, সিরিয়ার হোমস শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত বিমান ঘাঁটির একটি রানওয়েকে লক্ষ্য করে হামলাগুলি চালানো হয়।

আরও পড়ুন: ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা অব্যাহত

লন্ডনে অবস্থিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, চারটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হোমসের শায়রাত বিমানঘাঁটিতে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে বলা হয়েছে, ওই এলাকায় ইরান-সমর্থিত যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিবেশী লেবাননের উপর দিয়ে উড়তে দেখা যাওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। সিরিয়ায় হামলা চালাতে লেবাননের আকাশসীমা মাঝে মধ্যেই অতিক্রম করে ইসরাইল।

আরও পড়ুন:

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অংশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েল কিন্তু খুব কমই এই ধরনের হামলার দায় স্বীকার করেছে তারা।

ইসরায়েল অবশ্য স্বীকার করেছে যে, তারা ইরান-মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলির ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যারা লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীর সমর্থনে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে।

আরও পড়ুন: শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে জাপান

এর আগে গত ১৭ সেপ্টেম্বর সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং সামরিক ঘাটিতে ইসরায়েলি হামলায় পাঁচ সেনা নিহত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা