প্রতীকী ছবি
আন্তর্জাতিক

সিনেট জয়ে উচ্ছ্বসিত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

বর্তমানে‘ইস্ট এশিয়া সামিট’ সম্মেলন উপলক্ষে কম্বোডিয়ার রাজধানী নমপেনে অবস্থান করছেন তিনি। খবর বিবিসি

এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘(ফলাফল জেনে) আমি অবকা হইনি; খুশি হয়েছিল এবং খুবই খুশি হয়েছি। আমরা যেমন প্রার্থী বাছাই করেছিলাম, সেই অনুযায়ী জনগণ রায় দিয়েছে। প্রার্থীদের গুণেই এ জয় এসেছে আমাদের।’

আরও পড়ুন: ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা অব্যাহত

সদ্যই শেষ হলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। দেশটির শাসনতান্ত্রিক প্রথা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ২ বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন। সেই প্রথা মেনেই নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসনের সব ক’টি ও উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে।

সিনেটের নির্বাচনী ফলাফলে দেখা গেছে, কক্ষের ১০০টি আসনের মধ্যে ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৫০টি আসন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সিনেটে যদি কোনো দল ৫০ শতাংশ আসন পায়, সেক্ষেত্রে দেশটির ভাইস প্রেসিডেন্ট তার বিশেষ ভোট প্রদানের মাধ্যমে ওই দলের আসনসংখ্যা ৫১তে উন্নীত করতে পারবেন।

আরও পড়ুন: শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে জাপান

সাধারণত হোয়াইট হাউসে যে দল ক্ষমতাসীন থাকে, কংগ্রেসে সেই দল সংখ্যাগরিষ্ঠতা পায় না। তবে এবারের নির্বাচনে উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেটিক পার্টি জয়ী হয়েছে। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ভোট গণনা এখনও শেষ হয়নি, শেষ খবর পাওয়া পর্যন্ত এই কক্ষে এখনও এগিয়ে আছে রিপাবলিকান জনপ্রতিনিধিরা।

যদি উভয়কক্ষেই রিপাবলিক পার্টির জনপ্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতা পেতেন, সেক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেনের জন্য কোনো কাজ করা খুব কঠিন হয়ে পড়ত। বিশেষ করে নতুন কোনো বিল আইন আকারে যদি তিনি পাস করাতে চাইতেন, সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান জনপ্রতিনিধিদের তা আটকে দেওয়ার ক্ষমতা থাকত।

আরও পড়ুন: ফের ভূমিকম্পে কাঁপল ভারত

এখন উচ্চকক্ষে ডেমোক্রেটিক পার্টি জয় বাইডেনের জন্য সুখবর, কিন্তু নিম্নকক্ষে বিরোধী রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেলে খানিকটা হলেও ক্ষমতা হ্রাস হবে মার্কিন প্রেসিডেন্টের। কারণ, নিম্নকক্ষের এ স্পিকার পদটি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর যুক্তরাষ্ট্রের ক্ষমতা কাঠামোর সবচেয়ে প্রভাবশালী পদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা