প্রতীকী ছবি
আন্তর্জাতিক

শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে জাপান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২ লাখ ৬ হাজার ৩২৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আগের দিন মারা গেছেন ৪৮৯ জন ও সংক্রমিত হন ২ লাখ ২১ হাজার ৩১০ জন।

আরও পড়ুন: ইস্তাম্বুলে বিস্ফোরণে নিহত ৬

রোববার (১৪ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩ লাখ ১৭ হাজার ২০৯ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ১৫ হাজার ৩৫২ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ১২১ জন। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২ লাখ ৭ হাজার ১১১ জন।

আরও পড়ুন: ২০২৪ সালের জানুয়ারিতে সংসদ নির্বাচন

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৯৪ জন এবং মারা গেছেন ৬৭ জন।

এ ছাড়া রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ৬০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ৩৬ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ৬১ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ২৫ জন। ব্রাজিলে মারা গেছেন ৩ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ১৪০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৫৫ জন।

আরও পড়ুন: এক যুগ পর বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৩ লাখ ১৪ হাজার ৮৩৯ জনে। এরমধ্যে ৬৬ লাখ ১৫ হাজার ৩৫১ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা