আন্তর্জাতিক

পাকিস্তানকে ধ্বংস করতে চান ইমরান

আন্তর্জাতিক ডেস্ক: অনিয়ম ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না হুঁশিয়ার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, লংমার্চের মাধ্যমে পাকিস্তানকে ধ্বংস করতে চান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার লন্ডনে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফের সঙ্গে তৃতীয় দফা আলোচনার পর তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শাহবাজ শরিফ বলেন, ইমরান খান পাকিস্তানকে ধ্বংসের যে পরিকল্পনা করছেন, তা সফল হতে দেওয়া হবে না। যারা লংমার্চ করছেন, তাদের গন্তব্য হলো পরাজয়। চলেন আমরা পাকিস্তানের জন্য দোয়া করি, যাতে দেশটি সঠিক পথে চলতে পারে। কারণ এ মুহূর্তে বড় সংকটে রয়েছে দেশ।

এছাড়া পিএমএল-এন সহসভাপতি মরিয়ম নওয়াজ বলেন, লংমার্চের কারণে সাধারণ মানুষ খুব অসুবিধায় পড়েছে। এটি তারা খুব খারাপ করছে। দেশের মানুষ এ আন্দোলনের কারণে ভোগান্তির শিকার হচ্ছেন।

আরও পড়ুন: রাইসি-পুতিন ফোনালাপ

প্রসঙ্গত, আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছিলেন ইমরান খান। এর পর গত বৃহস্পতিবার সেই লংমার্চ পাঞ্জাবের ওয়াজিরাবাদে পৌঁছলে ইমরানের ওপর হামলা হয়। এর পর লংমার্চ থেমে যায়। কিন্তু এ আন্দোলন চালিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইমরান খান। এক সপ্তাহের মাথায় সেখান থেকেই ফের সরকারবিরোধী আন্দোলন শুরু করেন তিনি। ইমরান খান ভিডিও ভাষণে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে লংমার্চ চলবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা