পুরনো ছবি
আন্তর্জাতিক

রাইসি-পুতিন ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করেছেন। স্থানীয় সময় শনিবার (১২ নভেম্বর) টেলিফোনে এসব বিষয় নিয়ে গুরুতর আলোচনা করেন এই দুই শীর্ষ নেতা। দেশ দুটির সরকার আলাদাভাবে বিবৃতি দিয়ে প্রেসিডেন্ট পুতিন ও ইব্রাহিম রাইসির আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ২৮ লাখ বাংলাদেশি নেবে সৌদি আরব

আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হলে তা দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মস্কোর নেওয়া উদ্যোগকে স্বাগত জানান।

রাইসি বলেন, ইউরেশীয় দেশগুলোর মধ্যে সংযোগ সড়কের উন্নয়নসহ অবকাঠামোগত বন্ধনের সম্প্রসারণ এ অঞ্চলে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে।

আরও পড়ুন: মিশরে বাস খালে পড়ে নিহত ১৯

এ সময় পুতিন বলেন, নর্থ-সাউথ করিডোর পণ্য পরিবহণের খরচ কমাতে কার্যকর ভূমিকা পালন করবে এবং ট্রানজিট রুটটি বিশ্বে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কার্যকর উপায়ে পরিণত হবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বহু ক্ষেত্র রয়েছে।

এদিকে, ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই নেতা দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে কিভাবে সহযোগিতার কাঠামো তৈরি করা যায়, রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে বিশেষ করে পরিবহন ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে তার ওপর গুরুত্বারোপ করেছেন।

আরও পড়ুন: ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ

অপরদিকে, ইরানের প্রেসিডেন্ট ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার জন্য রাশিয়ার ইচ্ছা প্রকাশ করাকে স্বাগত জানিয়েছেন। বিশেষ করে ইউরেশীয় অঞ্চলে পরিবহনখাতের উন্নয়নে সহযোগিতার জন্য ইব্রাহিম রাইসির এমন বক্তব্য।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা