আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্তে আগুনে পুড়ে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন: সরকার এক টাকাও অপচয় করেনি

শুক্রবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত এবং এরপর বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন দেশটির পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান

নাইজেরিয়ার পুলিশের একজন মুখপাত্র জানান, গত বৃহস্পতিবার রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকায় একটি প্রধান সড়কে ট্যাঙ্কারটির ব্রেকে ত্রুটি দেখা দেয় এবং হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে একপর্যায়ে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। এতে সেখানে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।

কোগি পুলিশ কমান্ডের উইলিয়াম ওভি আয়া জানিয়েছেন, আগুন লাগার পরও ট্যাঙ্কারটি চলছিল। এ সময় অন্য কয়েকটি গাড়িকে চাপা দেয় সেটি। এ ঘটনায় নিহতরা সবাই আগুনে পুড়ে গেছেন।

আরও পড়ুন: ইউক্রেনে ৪০ হাজার বেসামরিক লোক নিহত

প্রসঙ্গত নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে এই ধরনের দুর্ঘটনাগুলো এতটাই সাধারণ যে, দেশটি এসব দুর্ঘটনা রোধ করার জন্য নতুন ব্যবস্থা চালু করেছে। গত সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় কোগিতে ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা