প্রতীকী ছবি
আন্তর্জাতিক

টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় আবারও সাত দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরই মধ্যে দেশটির সরকার সেখানের নাগরিকদের সরে যাওয়া নির্দেশ দিয়েছে। এরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়।

আরও পড়ুন: আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব

রাজধানী থেকে ২১১ কিলোমিটার দূরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে ভূমিকম্পটি ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্য মতে, শুক্রবার ১০টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল বা উপকেন্দ্রটি প্রাথমিকভাবে ১৯.৩২২ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১৭২.০১৬ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে নির্ধারণ করা হয়েছে। আর এর গড় গভীরতা ৩৩ কিলোমিটার।

আরও পড়ুন: খেরসন থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন

টোঙ্গার সরকার জানায়, টোঙ্গার কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাই কয়েক মিনেটের মধ্যে সুনামি সৃষ্টি হতে পারে। ফলে দুর্ঘটনা এড়াতে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

এদিকে এই ভূমিকম্পের ফলে নিউজিল্যান্ডে কোনো সুনামির হুমকি নেই। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে (জানুয়ারি) প্রশান্ত মহাসাগরের নিচে এক আগ্নেয়গিরিতে নজিরবিহীন অগ্ন্যুৎপাতের পর সুনামির সৃষ্টি হয়। সুনামি দ্বীপদেশ টোঙ্গায় আঘাত হানে। শুধু তাই নয়, পুরো দ্বীপ অগ্ন্যুৎপাতের ছাইয়ে ঢেকে যায়।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসলে গিলে খাবে

অগ্ন্যুৎপাত ঘটে প্রশান্ত মহাসাগরে হাঙ্গা টোঙ্গা-হাঙ্গা হাপাই নামে একটি আগ্নেয়গিরিতে। অগ্ন্যুৎপাতের পর পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কেঁপে উঠে। আগ্নেয়গিরিটি থেকে টোঙ্গা ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। ওই ঘটনায় টোঙ্গা ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা জারি করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা