আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদায় মধ্যবর্তী নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ক্যাথরিন কর্টেজ। এর ফলে সিনেটের নিয়ন্ত্রণ প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট দলের হাতেই থাকল। তবে এটি এখনও স্পষ্ট নয় যে, হাউজ অব রিপ্রেজেনটেটিভ কাদের দখলে। যদিও এর আগে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় রিপাবলিকানরা এগিয়ে রয়েছে।

আরও পড়ুন: মিশরে বাস খালে পড়ে নিহত ১৯

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে লাখ লাখ আমেরিকান ভোট দেন তাদের পছন্দের প্রার্থীদের। শেষ মুহূর্তে ভোটারদের চাঙা করতে চূড়ান্ত প্রচারাভিযানেও অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নেভাদায় জয়ের মধ্য দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়ে গেছে। কারণ, জর্জিয়ায় যদি রিপাবলিকানরাও জেতে তবে দুই দলের প্রাপ্ত আসনসংখ্যা হবে ৫০টি করে।

আরও পড়ুন: সরকার এক টাকাও অপচয় করেনি

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেন ও ট্রাম্পের ব্যালট নেই। এটি শুধু কংগ্রেসের নির্বাচন। যেটির দুটি অংশের মধ্যে একটি হলো হাউজ অব রিপ্রেজেনটেটিভ এবং অপরটি সিনেট। সংসদীয় এই ভোট প্রতি দুই বছর অন্তর অন্তর হয়। প্রেসিডেন্টের ৪ বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে হয় বলে এটিকে মধ্যবর্তী মেয়াদের নির্বাচন বলা হয়।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। এমন অবস্থায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট টাইব্রেকিং (দুই দল সমসংখ্যক আসন পেলে ভাইস প্রেসিডেন্ট ভোট দিয়ে একটিকে জয়যুক্ত করেন) ভোট দিতে পারবেন। গত দুই বছর ধরে ডেমোক্রেটরা রিপ্রেজেনটেটিভ হাউজ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখে কাজ করছে। যেটি প্রেসিডেন্ট বাইডেনের জন্য যে কোনো আইন পাসে সহায়ক হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা