ছবি: সংগৃহীত
শিক্ষা

ঢাবিতে ৯১৪ কোটি টাকার বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেটে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার বাজেট পাস করা হয়েছে বলে ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন : পিএইচডি প্রোগ্রামে ভর্তির আহ্বান

বৃহস্পতিবার (২২ জুন) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সিনেট সদস্যদের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি।

বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

আরও পড়ুন : ঝামেলার আশঙ্কায় অভিযোগ প্রত্যাহার

এ সময় কোষাধ্যক্ষ বলেন, ২০২৩- ২০২৪ অর্থবছরের জন্য সিন্ডিকেট ৯১৩ কোটি ৮৯ লাখ ৮৭ হাজার টাকার প্রস্তাবিত পরিচালন বাজেট অনুমোদন করেছে।

এর মধ্যে বেতন, ভাতা ও পেনশন বাবদ ৭২৪ কোটি ১২ লাখ টাকা, যা মোট ব্যয়ের ৬৮.২৯ শতাংশ; গবেষণা মঞ্জুরি বাবদ ১৫ কোটি ৫ লাখ টাকা, যা মোট ব্যয়ের ১.৬৪ শতাংশ; অন্যান্য অনুদান বাবদ ৩৩ কোটি ৭৪ লাখ টাকা, যা প্রস্তাবিত ব্যয়ের ৩.৬৯ শতাংশ; পণ্য ও সেবা বাবদ ২০৮ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা, যা মোট ব্যয়ের ২২.৭৬ শতাংশ এবং মূলধন খাতে ৩২ কোটি ২৪ লাখ ৪৩ হাজার টাকা, যা মোট ব্যয়ের ৩.৫৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন : প্রাথমিকের প্রধান হচ্ছেন ৩৮৪ নন-ক্যাডার

এছাড়া বিমক থেকে পাওয়া যাবে ৭৬৮ কোটি ৮০ লাখ টাকা, নিজস্ব আয় ধরা হয়েছে ৮৫ কোটি টাকা এবং ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৬০ কোটি ৯ লাখ ৮৭ হাজার টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের ৬.৫৮ শতাংশ।

সংশোধিত বাজেটের বিষয়ে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ২০২২-২০২৩ সালের মূল বাজেট ছিল ৯২২ কোটি ৪৮ লাখ টাকা। সংশোধিত বাজেটে ২ কোটি ২ লাখ ৩৫ হাজার বৃদ্ধি করে সংশোধিত বাজেট দাঁড়ায় ৯২৪ কোটি ৫০ লাখ ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন : মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবি

সংশোধিত বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুদান ৭৩৮ কোটি ৯ লাখ টাকা এবং নিজস্ব আয় হিসেবে ৮৩ কোটি টাকাসহ আয় ধরা হয়েছে ৮৬৬ কোটি ৯ লাখ টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪১ লাখ ৩৫ হাজার টাকা, যা মোট প্রাক্কলিত ব্যয়ের ৬.৩২ শতাংশ।

কোষাধ্যক্ষ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো লাভজনক প্রতিষ্ঠান নয়। তাই নিজস্ব তহবিল থেকে ঘাটতি মেটানো সম্ভব হবে না। প্রতিবছর এভাবে তহবিলের ঘাটতি হলে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন কষ্টসাধ্য হবে।

আরও পড়ুন : নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের নতুন খাত খুঁজে বের করতে হবে অথবা সরকারের কাছ থেকে বিশেষ অনুদান চাওয়া যেতে পারে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা