তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ২৫
আন্তর্জাতিক

তুরস্কে খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন এলাকায় একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : ইউক্রেনে বড় হামলার পরিকল্পনা নেই

শনিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে প্রায় কয়েক ডজন কর্মী ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন।

সংবাদ পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আসেন। খনিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এখনো খনির ভেতর চাপা পড়ে আছেন অর্ধশত শ্রমিক।

আরও পড়ুন : বরখাস্ত হলেন ব্রিটেনের অর্থমন্ত্রী

তুর্কি জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান শ্রমিকদের জীবিত উদ্ধারে সব রকম চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে।

আরও পড়ুন : কম্বোডিয়ায় ফেরি ডুবে ৯ শিক্ষার্থী নিহত

ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কারণে এ বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, ২০১৪ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলে ভয়াবহ কয়লাখনিতে বিস্ফোরণে তিন শতাধিক শ্রমিকের মৃত্যু হয়। সূত্র : ডেইলি সাবাহ, বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা