সিরিয়ায় বাসে বিস্ফোরণ, নিহত ১৮
আন্তর্জাতিক

সিরিয়ায় বাসে বিস্ফোরণ, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় দামেস্কের কাছে একটি গ্রামে সামরিক বাহিনীর বাসকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১৮ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মিরসরাইয়ে মেয়রসহ গুলিবিদ্ধ ৩

বৃহস্পতিবার হামলাটি চালানো হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

গত কয়েক মাসের মধ্যে যুদ্ধক্ষেত্রের বাইরে এটি সিরিয়ার সরকারি সেনাদের ওপর চালানো সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

আরও পড়ুন: আবারও বেড়েছে ডিমের দাম

দামাস্কের আশপাশের গ্রামাঞ্চলসহ সিরিয়ায় বাসে হামলা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার কর্তৃপক্ষও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বিস্ফোরণটিতে ১৭ সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম সানা নিউজ এজেন্সি জানায়, এ ঘটনায় ২৭ জন গুরুতর আহত হয়েছেন।

ফেব্রুয়ারিতে একই ধরনের আরেকটি বোমা বিস্ফোরণে সিরিয়ার সেনাবাহিনীর ১ সদস্য নিহত হয়েছিল।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৫

সিরিয়ায় প্রায় এক দশক ধরে চলা যুদ্ধ-সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং দেশটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে পড়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা