বাস-তেল ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮
আন্তর্জাতিক

বাস-তেল ট্যাংকার সংঘর্ষে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলে জ্বালানি তেলবাহী একটি ট্যাংকার ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এতে দুর্ঘটনার শিকার উভয় যানবাহনই পুড়ে গেছে এবং নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন : উন্নত দেশ গড়ার কারিগর তরুণ সমাজ

শনিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

রোববার (১১ সেপ্টেম্বর) মেক্সিকান কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত প্রদেশ তামাউলিপাসে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : বিএনপির মন খারাপ

প্রদেশটির প্রসিকিউটররা বলেছেন, জ্বালানিবাহী ট্রাকের দু’টি ট্যাংক ট্রেলারের একটি খুলে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

বার্তা সংস্থা এপি বলছে, সংঘর্ষে কারণে দু’টি গাড়িই সম্পূর্ণ পুড়ে যায়। পুলিশের প্রকাশিত ছবিতে দুর্ঘটনাকবলিত বাসটি থেকে ধোঁয়ার জট উঠতে দেখা যায়। একইসঙ্গে আগুনে পুড়ে বাসটি পোড়া ধাতুতে পরিণত হয়েছে বলেও দেখা যায়।

তামাউলিপাস প্রদেশের পুলিশ প্রাথমিকভাবে নয়টি দেহাবশেষ খুঁজে পায়। কিন্তু বিকেলের দিকে প্রসিকিউটররা বলেন, দুর্ঘটনায় মৃত আরও নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন : মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

শনিবার ভোর হওয়ার আগে উত্তরাঞ্চলীয় শহর মন্টেরি-মুখী’র একটি হাইওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। অবশ্য ভয়াবহ এই দুর্ঘটনার পরও জ্বালানিবাহী ট্রাকের চালক বেঁচে গেছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।

ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়া বাসটি মধ্যাঞ্চলীয় প্রদেশ হিডালগো থেকে যাত্রা করেছিল এবং মন্টেরির দিকে যাচ্ছিল।

আরও পড়ুন : নবজাতকসহ নিহত ৩

জ্বালানিবাহী এই আধা-ট্রাকটি একসঙ্গে দু’টি ট্যাংক ট্রেলারকে বহন করছিল। এই জাতীয় ডাবল-কন্টেইনার মালবাহী ট্রাকগুলো অতীতে মেক্সিকোতে অসংখ্যবার মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়েছে।

এক বিবৃতিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলেছেন, ‘ট্রাকের একটি জ্বালানি ট্যাংক খুলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা