১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য
আন্তর্জাতিক

১৯ সেপ্টেম্বর রানির শেষকৃত্য

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদী রানি দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর রাজত্ব করার পর স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রানির মৃত্যুতে পুরো দেশেই শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বিবিসি এক প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে, বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ এখন রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত রাখা হবে এবং আগামীতে রাষ্ট্রীয় সম্মানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

দেশের জনগণ রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। তার কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে সোমবার (১২ সেপ্টেম্বর)।

বাকিংহাম থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এডিনবরা বিমানবন্দর থেকে রয়্যাল এয়ার ফোর্সের বিমানে কফিন এসে পৌঁছাবে লন্ডনে এবং বুধবার (১৪ সেপ্টেম্বর) বাকিংহাম প্রাসাদ থেকে সেটি নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হলে।

আরও পড়ুন : রোববার কখন কোথায় লোডশেডিং

প্রসঙ্গত, ব্রিটিশ সরকারের প্রাণকেন্দ্র ওয়েস্টমিনস্টার প্যালেসের সবচেয়ে পুরোনো অংশে অবস্থিত বিশাল হলঘর ওয়েস্টমিনস্টার হল।

২০০২ সালে রাজপরিবারের শেষ যে সদস্যের মরদেহ এই হল ঘরে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছিল তিনি হলেন রানির মা কুইন মাদার। সেসময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ২ লাখ মানুষ।

রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন রাখা হবে কিছুটা উঁচু এক প্ল্যাটফর্মের উপর, যাকে বলা হয় ক্যাটাফাল্ক। ঘরের মাথার ওপর একাদশ শতাব্দীর মধ্যযুগীয় কাঠের ছাদ। কফিনের প্রতিটি কোনায় রাজকীয় বাহিনী রয়্যাল হাউসহোল্ডের ইউনিটে কর্মরত সৈন্যরা পাহারায় থাকবেন।

সামরিক কুচকাওয়াজ সহযোগে ধীরগতিতে বাকিংহাম রাজপ্রাসাদ থেকে শোভাযাত্রা করে রানির কফিন নিয়ে আসা হবে ওয়েস্টমিনস্টার হলে। কফিনের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেবেন রাজপরিবারের সদস্যরা।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাওয়া এই শোভাযাত্রা দেখতে পাবেন। লন্ডনের রাজকীয় উদ্যানগুলোয় এই শোভাযাত্রা দেখার জন্য বসানো হবে বিশাল বিশাল পর্দা যেখানে সম্প্রচারিত হবে পুরো শোক মিছিল।

রাজকীয় পতাকা রয়্যাল স্ট্যান্ডার্ডে রানির কফিন আচ্ছাদিত থাকবে। কফিন ওয়েস্টমিনস্টার হলে আনার পর তার ওপর বসানো হবে রাজ মুকুট ইম্পিরিয়াল স্টেট ক্রাউন, রাজকীয় গোলক এবং রাজদণ্ড।

ওয়েস্টমিনস্টার হলে কফিন রাখার পর একটি প্রার্থনা অনুষ্ঠান হবে। তারপর সাধারণ মানুষকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

আরও পড়ুন : রাজধানীর যাত্রাবাড়ীর আগুন নিয়ন্ত্রণে

রাষ্ট্রীয় মর্যাদায় রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় এবং ২ সপ্তাহের মধ্যেই এই অনুষ্ঠান সম্পন্ন হবে। বাকিংহাম প্রাসাদ থেকে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

একটি ঐতিহাসকি গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবে যেখানে ব্রিটেনের রাজা ও রানিদের মাথায় রাজমুকুট পরানোর অনুষ্ঠান হয়েছে। এখানেই রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক অনুষ্ঠান হয়েছে ১৯৫৩ সালে এবং এখানেই ১৯৪৭ সালে প্রিন্স ফিলিপের সঙ্গে তার বিয়ে হয়েছে।

২০০২ সালে এই গির্জায় রানির মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। তবে অষ্টাদশ শতাব্দীর পর থেকে এই গির্জায় কোনো রাজা বা রানির শেষকৃত্যানুষ্ঠান হয়নি।

পৃথিবীর নানা দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা এই শেষ বিদায় অনুষ্ঠানে রাজ পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দিতে আসবেন। রানির জীবন ও কর্মজীবনকে স্মরণ করা হবে ওই বিশেষ শেষকৃত্য অনুষ্ঠানে। ব্রিটেনের শীর্ষ রাজনীতিকরা এবং সাবেক প্রধানমন্ত্রীরাও সেখানে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : আবারো বাড়ল স্বর্ণের দাম

রাজকীয় নৌবাহিনীর রাষ্ট্রীয় কামানবাহী শকটে করে দিনের শুরুতে রানির কফিন নিয়ে যাওয়া হবে ওয়েস্টমিনস্টার হল থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবে গির্জায়।

১৯৭৯ সালে কামানবাহী এই রাষ্ট্রীয় শকট শেষ দেখা গিয়েছিল, যখন প্রিন্স ফিলিপের কাকা লর্ড মাউন্টব্যাটেনের শেষকৃত্যে তা টেনে নিয়ে যায় রয়্যাল নেভির ১৪২ জন নাবিক।

নতুন রাজা তৃতীয় চার্লস এবং রাজ পরিবারের ঊর্ধ্বতন সদস্যদের এই শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ওয়েস্টমিনস্টার গির্জার ডিন বা প্রধান ডেভিড হয়েল এই অনুষ্ঠান পরিচালনা করবেন এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। তার সঙ্গে থাকবেন ক্যান্টারবেরি গির্জার আর্চবিশপ জাস্টিন ওয়েলবি, যিনি ধর্মকথা বলবেন। প্রধানমন্ত্রী লিজ ট্রাসকেও হয়ত কিছু পাঠ করতে বলা হবে।

আরও পড়ুন : বেঁচে থাকার সব দিয়েছে ভারত

রানির কফিন শেষকৃত্য অনুষ্ঠানের পর পদযাত্রা করে অ্যাবে থেকে নিয়ে যাওয়া হবে লন্ডনের কেন্দ্রে হাইড পার্ক কর্নারে ওয়েলিংটন আর্চ নামে এক ঐতিহাসিক খিলান স্তম্ভে। সেখান থেকে তার কফিনবাহী শকট রওয়ানা হবে উইন্ডসর রাজপ্রাসাদের উদ্দেশে।

শেষকৃত্য অনুষ্ঠান যেদিন হবে, সেদিন বিকালেই রানির কফিন অন্তিম যাত্রা করবে তার চূড়ান্ত গন্তব্য উইন্ডসর কাসেলের সেন্ট জর্জেস চ্যাপেল অভিমুখে।

কফিন সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত করার প্রার্থনা অনুষ্ঠানের আগে রাজা তৃতীয় চার্লস এবং রাজ পরিবারের সদস্যদের উইন্ডসর কাসেলের চৌকনো চত্বরে শোভাযাত্রায় অংশ নেবার কথা রয়েছে।

আরও পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু রোববার

সেন্ট জর্জেস চ্যাপেল নামে উইন্ডসরের এই গির্জাটি রাজপরিবারের সদস্যরা বেছে নেন বিয়ের অনুষ্ঠান, সদ্যোজাতের জন্য ঈশ্বরের আর্শীবাদ প্রার্থনা অনুষ্ঠান এবং শেষকৃত্যানুষ্ঠানের জন্য।

এই গির্জাতেই ডিউক ও ডাচেস অফ সাসেক্স, প্রিন্স হ্যারি ও মেগান বিয়ে করেছেন এবং এই গির্জাতেই সম্পন্ন হয়েছে রানির প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠান। রানির কফিন এখানে নামানো হবে রাজ পরিবারের এক প্রকোষ্ঠ রয়্যাল ভল্টে।

সর্বশেষ সেন্ট জর্জেস চ্যাপেলের অভ্যন্তরে রাজা ষষ্ঠ জর্জের স্মৃতিসৌধ কিং জর্জ সিক্সথ মেমোরিয়াল চ্যাপেলের ভেতর সমাহিত করা হবে রানির মরদেহ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা