ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
আন্তর্জাতিক

হুমকি হয়ে উঠেছে উত্তর কোরিয়া

সান নিউজ ডেস্ক: উত্তর কোরিয়া সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে ফ্রান্স। পিয়ংইয়ং এরই মধ্যে এ সম্পর্কিত একটি আইন পাস করেছে।

আরও পড়ুন: বাবুল আক্তার ‘অত্যন্ত চতুর মানুষ’

নতুন আইনে বলা হয়েছে, দেশের আত্মরক্ষার জন্য উত্তর কোরিয়া আগেই পারমাণবিক হামলা চালাতে পারবে।

এদিকে দেশটির এমন পদক্ষেপের সমালোচনা করে শুক্রবার (৯ সেপ্টেম্বর) ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি ‘আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।

আরও পড়ুন: সিরিয়ায় রুশ হামলায় নিহত ১২০

বলা হয়েছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আক্রমণাত্মক পদক্ষেপকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছে ফ্রান্স। পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপ কার্যকরভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার সম্ভাবনাকে দূরে ঠেলে দেবে। কারণ দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পারমাণবিক রাষ্ট্র হিসেবে তার দেশের মর্যাদা এখন ‘অপরিবর্তনীয়’।

উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো পিয়ংইয়ং। সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সিউলকে দায়ী করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে একের পর এক অস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি।

আরও পড়ুন: ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে

পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো ধরনের আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন কিম জং উন। কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছয়বার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়ম না মেনে দেশটি পারমাণবিক সক্ষতার চেষ্টা চালিয়ে আসছে।

২০১৯ সালে কিমের নেতৃত্বে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্মেলনের পর ওই পরীক্ষা চালানো হয়। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মতি জানান। কিন্তু পিয়ংইয়ংয়ের নতুন ঘোষণা সেই সম্ভাবনাকে কমিয়ে দেবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা