ইমরান খান
আন্তর্জাতিক

আরও ‘বিপজ্জনক’ হয়ে উঠবো

সান নিউজ ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দিয়ে বলেছেন, তাকে যদি কারাগারে পাঠানো হয়, তাহলে তিনি আরও বিপজ্জনক হয়ে উঠবেন।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত বাংলাদেশ

একই সঙ্গে দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাসবাদের মামলার শুনানির সময় বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।

গত ২০ আগস্ট দলীয় সমাবেশে ইসলামাবাদ হাইকোর্টের এক নারী বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দায়ের হয়েছে। ইসলামাবাদের সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: তিমির সঙ্গে ধাক্কায় নৌকাডুবি: নিহত ৫

বৃহস্পতিবার মামলার শুনানিতে অংশ নিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইসলামাবাদের হাইকোর্টে যান ইমরান খান। ওই দিন দুপুর থেকে আদালতে শত শত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।

ইমরান খান বানিগালার বাসভবন ছাড়ার আগেই পিটিআইয়ের কয়েকজন নেতা আদালতে পৌঁছান। কিন্তু রেজিস্ট্রারের অফিসের সরবরাহ করা তালিকায় নাম না থাকায় নিরাপত্তা কর্মকর্তারা পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধুরী, শেহজাদ ওয়াসিম ও অন্যান্যদের আদালতে প্রবেশে বাধা দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান আদালতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক উপস্থিতি নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন। তবে গণমাধ্যমের সঙ্গে বেশি কথা বলতে রাজি হননি তিনি। কারণ হিসেবে বলেন, তার মন্তব্যকে আদালত ভুলভাবে ব্যাখ্যা করতে পারে।

আরও পড়ুন: বেঁচে থাকার সব দিয়েছে ভারত

তিনি বলেন, ‘প্রত্যেকটি মন্তব্যের একটি প্রেক্ষাপট আছে। দেশ দিন দিন পেছনের দিকে যাচ্ছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদন তা দেখিয়েছে। তারা যা খুশি করতে পারেন। চলমান অস্থিতিশীলতার একমাত্র সমাধান নতুন নির্বাচন।’

আদালত অবমাননার মামলায় তার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, তিনি নারী বিচারক সম্পর্কে আদালতে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে কোনও সুযোগ দেওয়া হয়নি।

এছাড়া দেশটির বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরীফের ঘনিষ্ঠ এক কর্মকর্তার সঙ্গে গোপন সাক্ষাতের খবর নাকচ করে দিয়েছেন ইমরান খান। সন্ত্রাসবাদের মামলায় সাবেক এই পাক প্রধানমন্ত্রী বর্তমানে জামিনে আছেন। আগামী ১২ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ শেষ হবে।

প্রসঙ্গত, ইমরান খান নিয়াজি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় এবং অধিনায়ক। খেলোয়াড় জীবন শেষে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন। তার অধিনায়কত্বে পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করে।

১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৯৬ সালে রাজনীতির ময়দানে আসেন ইমরান খান। দুর্নীতি বিরোধী স্লোগানে ১৯৯৬ সালের এপ্রিলে প্রতিষ্ঠা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পরের বছর ১৯৯৭ সালে তিনি নির্বাচনে দুটি কেন্দ্র থেকে দাঁড়ালেও দুটিতেই হেরে যান। তবুও থেমে যান নি তিনি। ২০০২ সালে নির্বাচনে জয়ী হন ইমরান খান।

২০০৭ সালে প্রেসিডেন্ট হয়ে মোশারফ তৎকালীন সেনা প্রধানের পদে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছিলেন। ইমরান খান ওই নির্বাচনের বিরোধিতা করে ওই বছরের ২ অক্টোবর ৮৫ জন পার্লামেন্ট সদস্যদের সাথে পদত্যাগ করেন। সে বারের নির্বাচনে প্রেসিডেন্ট হয়ে মোশারফ পাকিস্তানে জরুরি অবস্থা জারি করে। ইমরান খানকে গৃহবন্দী করা হয়। ওইসময় তিনি কিছুদিন হাজতবাসও করার পর মুক্তি পান।

২০১৩ সালে পাকিস্তানের ১০তম নির্বাচনে তার দল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আসন জেতে। আর ২০১৮ সালের ২৫ জুলাই পাকিস্তানের ১১ তম জাতীয় পরিষদ নির্বাচনে তার দল আসন সংখ্যার বিচারে সর্ববৃহৎ দলে পরিণত হয়। তিনি ২০১৮ সালের ১৮ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা