জাতিসংঘে পূর্ণ সদস্যপদ চায় ফিলিস্তিন
আন্তর্জাতিক

জাতিসংঘে পূর্ণ সদস্যপদ চায় ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের স্বশাসিত সরকার। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ দিন ধরে এই কাজের বিরোধিতা করে আসা সত্ত্বেও স্বশাসন কর্তৃপক্ষ এ দাবি জানিয়েছে।

আরও পড়ুন : বিএনপি জোটে নেই জামায়াত

আমরা (পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের ব্যাপারে) সবগুলো সদস্য দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের এ ব্যাপারে একটি সতর্ক আশাবাদ রয়েছে বলে এ সম্পর্কে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর।

রিয়াদ মানসুর গত কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনের জন্য একটি পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে আসছিলেন।

স্থবির হয়ে পড়া মধ্যপ্রাচ্যের কথিত শান্তি প্রক্রিয়া আবার চালু করার ক্ষেত্রে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য না দেয়ার বিষয়টি প্রতিবন্ধক হয়ে রয়েছে।

আরও পড়ুন : নেপাল ও ভারতের সাথে চুক্তিতে ঢাকা

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়া সত্ত্বেও দখলদার ইসরাইল সরকারের একজন ঘনিষ্ঠ সমর্থক। শুরু থেকে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়ার বিরোধিতা করে এসেছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের দাবি হচ্ছে- ফিলিস্তিন সঙ্কটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে একটি সম্ভাব্য চুক্তি নিরাপত্তা পরিষদে পাস করোনোর পরই কেবল ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়া যেতে পারে।

আরও পড়ুন : ডেপুটি স্পিকার নির্বাচন বিকেলে

রিয়াদ মানসুর এ সম্পর্কে যুক্তি তুলে ধরে বলেন, বিগত ৮ বছর ধরে শান্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে এবং এটি চালু করার কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। কাজেই ওই প্রক্রিয়াকে পাশ কাটিয়েই এখন পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের বিষয়টিকে এগিয়ে নিতে হবে। সূত্র : পার্সটুডে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা