আন্তর্জাতিক

বন্যায় পাকিস্তানে নিহত ৯৮২

সান নিউজ ডেস্ক: শুক্রবার (২৬ আগস্ট) থেকে শুরু হওয়া অস্বাভাবিক প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট নজিরবিহীন বন্যায় পাকিস্তানের ৪টি প্রদেশের ৩ টিতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৯৮২ জন, আহত হয়েছেন ১ হাজার ৪৫৬ জন এবং অন্তত ৬ লাখ ৮০ হাজার বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

আরও পড়ুন: পানির দামে কাঁচা মরিচ!

পাঞ্জাব, খাইবার-পাখতুনওয়া, সিন্ধু ও বেলুচিস্তান-পাকিস্তানের এই চার প্রদেশের মধ্যে একমাত্র পাঞ্জাব ব্যতীত বাকি তিন প্রদেশে বর্ষণ ও বন্যাজনিত কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে খাইবার-পাখতুনওয়ার তুলনায় সিন্ধু ও বেলুচিস্তানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।

পাকিস্তান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে শনিবার (২৭ আগস্ট) দেশটির জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদেনে জানিয়েছে, বর্তমানে পাকিস্তানের অর্ধেকেরও বেশি অংশ বন্যার পানির নিচে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অন্তত ৩ কোটি ৩০ লাখ। তাদের মধ্যে অন্তত ৫৭ লাখ খাদ্য ও আশ্রয় হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন।

আরও পড়ুন: বিএনপির সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন

শুক্রবার থেকে শুরু হওয়ার পর শনিবারও খাইবার পাখতুনওয়া, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও বন্যায় এই তিন প্রদেশের অনেক স্থানের সড়ক ও সেতু ভেঙে পড়ায় যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে বিপুল পরিমাণ ফসল ধ্বংস হয়েছে এই তিন প্রদেশে, মারা গেছে অগণিত গবাদি পশু।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য অনুযায়ী, খাইবার পাখতুনওয়ার তুলনায় সিন্ধু ও বেলুচিস্তানে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। বেলুচিস্তানের রাজধানী কোয়েটা গত ৩৬ ঘণ্টা ধরে বন্যার পানির নিচে আছে বলে জানিয়েছে ডন।

আরও পড়ুন: ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

নজিরবিহীন এই প্রাকৃতিক দুর্যোগের জেরে ইতোমধ্যে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তানের সরকার। জাতিসংঘের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তাৎক্ষণিকভাবে ৩০ লাখ ডলার বরাদ্দ করেছে পাকিস্তানের জন্য।

উদ্বেগের ব্যাপার হলো, শিগগিরই এই দুর্যোগ শেষ হচ্ছে না পাকিস্তানে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে অব্যাহত থাকবে বৃষ্টিপাত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা