আর যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া
আন্তর্জাতিক

আর যুদ্ধ থামাতে পারবে না রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনী যে সামরিক অভিযান চালাচ্ছে তা শিগগির শেষ হচ্ছে না বলে জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সংস্থা রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

আরও পড়ুন: খুব সযত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

শুক্রবার ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তৎপরতায় ক্ষুব্ধ হয়েছিল রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর আগে এ বিষয়ে একাধিকবার প্রকাশ্যে অসন্তোষও প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: সম্রাটের জামিন বাতিল চায় দুদক

মূলত ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে সীমান্তে আড়াই মাস সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার ‍দু’দিন আগে ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই অঞ্চল দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহার করে নেয়, সেক্ষেত্রে যুদ্ধ থামবে কিনা— প্রশ্নের উত্তরে মেদভেদেভ জানান, ‘(ইউক্রেনের) ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহার এবং এ বিষয়ক তৎপরতা থেকে সরে আসা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে শান্তি স্থাপনের জন্য এটি যথেষ্ট নয়।’

আরও পড়ুন: ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য গুজব

‘এই অভিযানে কিছু লক্ষ্য আছে রাশিয়ার। এসবের মধ্যে একটি হলো— ইউক্রেনকে নাৎসিমুক্ত করা। যতদিন আমাদের লক্ষ্য পূরণ না হবে, ততদিন অভিযান চলবে।’

অভিযান শুরুর পর রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে বেশ কয়েক দফা সংলাপ হয়েছে, কিন্তু তাতে যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এবং গত প্রায় ২ মাস ধরে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যকার শান্তি সংলাপ।

এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘আসলে সংলাপের বিষয়টি সার্বিক পরিস্থিতিতির ওপর নির্ভর করে…আমাদের পক্ষ থেকে সংলাপ চালিয়ে নিতে কোনো সমস্যা নেই। অভিযান শুরুর আগেও আমরা (জেলেনস্কির সঙ্গে) বৈঠক করতে প্রস্তুত ছিলাম।’

আরও পড়ুন: পানির দামে কাঁচা মরিচ!

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে দফায় দফায় সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। এসব সহায়তার মধ্যে হিমার্স ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক রকেট সিস্টেমও রয়েছে। যখন এসব যুদ্ধাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র, সে সময় কঠোর আপত্তি জানিয়েছিল রাশিয়া। সূত্র : রয়টার্স

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা