আন্তর্জাতিক

ফের জনপ্রিয়তার শীর্ষে মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ফের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা তৃতীয়বারের মতো এই সাফল্য অর্জন করেছেন তিনি। মার্কিন সংস্থা মর্নিং কনসাল্টের এক পরিসংখ্যানে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যানে মোদি ৭৫ শতাংশ রেটিং পেয়েছে।

আরও পড়ুন: ওআইসি মহাসচিব আসছেন শনিবার

এতে আরও বলা হয়, মোদির পরে মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি যথাক্রমে ৬৩ শতাংশ এবং ৫৪ শতাংশ রেটিং নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। ২২ জন বিশ্বনেতার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৪১ শতাংশ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

এছাড়া মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্সের পরিসংখ্যানে, ৩৯ শতাংশ রেটিং পেয়ে জো বাইডেনের পরে রয়েছেন কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পেয়ছেন ৩৮ শতাংশ রেটিং।

আরও পড়ুন: প্রতিযোগিতা সব ক্ষেত্রেই বেড়েছে

এর আগেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন মোদি। ২০২১-এর নভেম্বর ও ২০২২-এর জানুয়ারির পরিসংখ্যানে এই সাফল্য অর্জন করেন তিনি। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সাফল্যের সঙ্গে মোকাবিলা করে নিজের সেই জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় এই প্রধানমন্ত্রী।

মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ভারত, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের রেটিং ট্র্যাক করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা