আমি জিনপিংকে ভয় পাই না
আন্তর্জাতিক

আমি জিনপিংকে ভয় পাই না

আন্তর্জাতিক ডেস্ক: চীনের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ান সফরে গিয়েছেন মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিমানে তাইপে পৌঁছে তিনি বলেন, আমি শি জিনপিংকে ভয় পাই না। কমিউনিস্ট চীন আমাকে হুমকি-ধামকি দিলেও আমি তাইওয়ানের দিক থেকে মুখ ফিরিয়ে নেব না।

আরও পড়ুন: বঙ্গবন্ধু একজন ক্ষণজন্মা মহাপুরুষ

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (২৬ অগাস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফর ঘিরে চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনার সূত্রপাত হয়। এর পর তাইপে সফরে গেছেন একদল মার্কিন আইনপ্রণেতা, যা নিয়ে চরম ক্ষুব্ধ হয় চীন। জানায় তীব্র প্রতিক্রিয়া। এর জেরে মহড়া শুরু করে তাইওয়ানের চারপাশে। এরই মধ্যে তৃতীয়বারের মতো কোনো মার্কিন প্রতিনিধি তাইওয়ানের মাটিতে পা রাখল।

আরও পড়ুন: কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ

মার্শা ব্ল্যাকবার্নের সফর নিয়ে এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাইপে-ওয়াশিংটনের মধ্যে অর্থনীতি ও বাণিজ্যিক বিষয়ে মতবিনিময় ও অঞ্চলটির নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করতেই তাইপে সফরে এসেছেন এই মার্কিন সিনেটর।

তাইওয়ানের সরকারি বার্তা সংস্থা সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার তিনি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন: অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব

টেনেসি থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর ব্ল্যাকবার্ন আগস্টের শুরুতে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

এদিকে তাওয়ানের চারপাশে মহড়া চালানোর পর চীনকে ওই অঞ্চলটির জন্য হুমকি আখ্যা দিয়ে করা যুক্তরাষ্ট্র ও জাপানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বেইজিং।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা