আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ পুতিনের একার

সান নিউজ ডেস্ক: ইউক্রেন হামলা অব্যাহত রেখে রাশিয়া কোনো দিন জয়ী হতে পারবে না। এটি রাশিয়ার নয়, পুতিনের একার যুদ্ধ বলেও তীব্র সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। আনাদোলু এজেন্সি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: ব্রিটেনের সাবেক রাষ্ট্রদূতকে গ্রেফতার

বৃহস্পতিবার (২৫ আগস্ট) জার্মানির মাগধেবুর্গে জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এ যুদ্ধে পুতিন কখনো জয়ী হতে পারবে না। রাশিয়া যাই করুক না কেন, ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট থাকবে আশা করছি।

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল-গ্যাসের সংকট প্রসঙ্গে শলৎজ বলেন, এমন পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।

চ্যান্সেলর বলেন, জ্বালানি সংকট নিয়ে আমরা কঠিন একটা সময় পার করছি, রাশিয়া থেকে সব পণ্য আমদানি আপাতত বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই— শুধু জ্বালানি শক্তি নয়, সব সংকটে আমরা দেশের জনগণের পাশে আছি।

ইউক্রেনে ভারি অস্ত্র সহায়তা অব্যাহত রাখাসহ দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে জার্মানি পাশে থাকবে বলেও জানান শলৎজ।

জার্মানিতে মুদ্রাস্ফীতির হার জুলাইয়ে সাত দশমিক ৫ শতাংশ থাকলেও কয়েক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন, এটি জার্মানির মতো দেশের জন্য অশুভ লক্ষণ।

আরও পড়ুন: শুক্রবার কোথায় কখন লোডশেডিং

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী নিত্য পণ্যের দাম বেড়ে যায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই পাল্টে যেতে শুরু করে জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর অর্থনীতির চেহারা। নিষেধাজ্ঞার বিপরীতে রাশিয়া থেকে জ্বালানি, ভোজ্য তেল, গ্যাস ও কয়লাসহ খাদ্যশস্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিভিন্ন দেশে দেখা দিয়েছে মূল্যস্ফীতি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা