অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব
আন্তর্জাতিক

অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব অল্পের জন্য পারমাণবিক তেজস্ক্রিয়তার বিপর্যয় থেকে বেঁচে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

আরও পড়ুন: কমনওয়েলথের দুই কমিটিতে বাংলাদেশ

বৃহস্পতিবার জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টে কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আর এ কারণেই সেখানে ভয়াবহ বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা দেখা দেয়।

এ ঘটনার পর জেলেনস্কি বলেছেন, বিশ্ব একটি পারমাণবিক বিপর্যয় থেকে বেঁচে গেছে। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছেন, যেন প্লান্ট থেকে রুশ সেনাদের সরিয়ে নিতে তারা দ্রুত পদক্ষেপ নেন।

আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় নিহত ১৮২

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বৃহস্পতিবার রুশ সেনাদের গোলাবর্ষণের কারণে প্লান্টের কাছে অবস্থিত একটি কয়লা শক্তি কেন্দ্রে আগুন লেগে যায়। এতে করে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে প্লান্টটি বিচ্ছিন্ন হয়ে যায়।

কিন্তু ডিজেল চালিত জেনারেটর সেখানে দ্রুত সংযোগ স্থাপন করে এবং প্লান্টে থাকা কুলিং সিস্টেম সচল রাখে।

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

তিনি আরও জানান, যদি আমাদের কর্মীরা এই ব্ল্যাকআউটে (সংযোগ বিচ্ছিন্ন) তাৎক্ষণিক পদক্ষেপ না নিত তাহলে আমরা এখন পারমাণবিক বিপর্যয়ের ধ্বংসযজ্ঞ দেখতাম।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইউক্রেন এবং পুরো ইউরোপকে এমন অবস্থায় রেখেছে যেখানে পারমাণবিক বিপর্যয় থেকে আমরা এক ধাপ দূরে আছি। যত মিনিট রুশ সেনারা প্লান্টে থাকবে সেখানে বৈশ্বিক তেজস্ক্রিয়তার বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা থাকবে।

আরও পড়ুন: প্রতিদিন ১০০-১৫০ ছক্কা হাঁকান আসিফ

এদিকে জাপোরিঝিয়া প্লান্টটি নির্মাণ করার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো এটি বন্ধ হয়ে যায়। সূত্র: রয়টার্স

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা