আন্তর্জাতিক

লিবিয়ায় সহিংসতা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রাজনৈতিক সহিংসতায় একদিনেই ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪০ জন। দেশটিতে গত দুই বছরের মধ্যে এই সংঘর্ষকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এর ফলে দেশটিতে ফের গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

পাকিস্তানে বিনিয়োগ করবে সৌদি আরব

রোববার (২৮ আগস্ট) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। তবে জাতিসংঘ লিবিয়ায় রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দেশটির দুই প্রতিদ্বন্দ্বী সরকারের প্রতি অনুগত মিলিশিয়ারা শহরের কেন্দ্রস্থলে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন। বিভিন্ন এলাকায় গুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরজুড়ে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সংঘর্ষের আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাবা রেপিস্ট, মেয়ের আত্মহত্যা

জানা গেছে, প্রাচ্য-সমর্থিত নতুন প্রধানমন্ত্রী ফাথি বাশাঘার সমর্থকরা ত্রিপোলির কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে, বিদায়ী প্রধানমন্ত্রী আবদুলহামিদ দ্বইবাহারের অনুগত বাহিনী এখনও শহরের বড় অংশ দখল করে আছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা