ফিলিপাইনে গুলিতে সাবেক মেয়রসহ নিহত ৩
আন্তর্জাতিক

ম্যানিলায় গুলিতে মেয়রসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সাবেক এক মেয়রও রয়েছেন।

আরও পড়ুন : ধর্মান্ধ হলে ইরাক-আফগান হতো দেশ

রোববার (২৪ মে) দেশটির রাজধানী ম্যানিলায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

অ্যাতেনিও ডি ম্যানিলা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এদিন একটি সমাবর্তন অনুষ্ঠানের জন্য সমবেত হয়েছিলেন। দক্ষিণাঞ্চলীয় লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগে তার মেয়ের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় এক বন্দুকধারীর গুলিতে ফুরিগের পাশাপাশি এক নিরাপত্তাকর্মী এবং অজ্ঞাত আরেক ব্যক্তি নিহত হন।

আরও পড়ুন : ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ

দেশটির কুইজন সিটি পুলিশের প্রধান রেমাস মেদিনা জানিয়েছেন, ফুরিগেকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই গুলি চালায় হামলাকারী।

সন্দেহভাজন ওই ব্যক্তি ক্যাম্পাসের নিরাপত্তা সদস্যদের গুলিতে আহত হন এবং গাড়িতে কিছুক্ষণ ধাওয়া করার পরে গ্রেফতার হয়েছেন। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মেদিনা আরও বলেন, হামলাকারীকে দৃঢ়প্রতিজ্ঞ হত্যাকারী বলে মনে হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে তার কোনো স্বজন ছিল না।

আরও পড়ুন : দেশে করোনায় ৪ জনের ‍মৃত্যু

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুলির ঘটনার পরপরই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত তদন্ত করবে এবং জড়িতদের বিচারের আওতায় আনবে।

প্রসঙ্গত, দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে জনসম্মুখে অস্ত্র বহনের জন্য মালিককে অনুমতি নিতে হয়।

ফিলিপাইনের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা হ্যান্ডগান বা শটগান বহন করেন এবং শপিং মল, অফিস, ব্যাংক, রেস্তোরাঁ, এমনকি স্কুলেও আগ্নেয়াস্ত্র পরিবহন একটি সাধারণ দৃশ্য।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা