ইসরায়েলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে নাবলুস শহরে দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: আমরা মাছে ভাতে বাঙালি

রোববার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোহাম্মদ আজিজি (২৫) বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অপরদিকে আবদুল রাহমান জামাল সোলেইমান সোবাহ’র (২৮) মাথায় গুলি লেগেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: ইউএনও’র ভাষা মাস্তানের চেয়েও খারাপ

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মধ্যরাতের পরে নাবলুসের আল-ইয়াসমিনায় হামলা চালায়। সে সময় একটি বাড়ি ঘিরে ফেলা হয়। একই সঙ্গে ক্রমাগত গুলি চালানো হলে দুই ফিলিস্তিনি নিহত হন।

তবে ফিলিস্তিনিরাও প্রচণ্ড প্রতিরোধ গড়ে তোলে এবং তিন ঘণ্টা সংঘর্ষের পর ইসরায়েলি বাহিনী সেখান থেকে ফিরে যেতে বাধ্য হয়। সংঘর্ষের সময় ফিলিস্তিনের হাসপাতাল কর্মীরা এবং অ্যাম্বুলেন্সগুলো স্থানীয় লোকজনের সেবা দিতে এগিয়ে আসে।

আরও পড়ুন: ভারতের দিল্লিতে মাঙ্কিপক্স শনাক্ত

দুই তরুণের হত্যাকাণ্ডের ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ নাবলুস শহরে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা