আন্তর্জাতিক

বন্দুক হামলায় হতাহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। এছাড়া আইওয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। পরে আত্মহত্যা করেন বন্দুকধারী নিজেও।

আরও পড়ুন: মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) এ হামলার ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) দেশটির আইওয়া অঙ্গরাজ্যে একই পরিবারের তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, অঙ্গরাজ্যটির একটি পার্ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুও রয়েছে।

রেনটন পুলিশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, ৯১১ নম্বরে ফোনকল পায় তারা যে রেনটনে বন্দুক হামলা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় একজন হামলাকারী শনাক্ত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: সেই চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ

অন্যদিকে, আইওয়া অঙ্গরাজ্যে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, একটি জনসমাগমস্থলে বন্দুক হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক হামলাকারী জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। এরই মধ্যে তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।

একই পার্কে গুলিবিদ্ধ আরও একজনের মরদেহ পেয়েছে পুলিশ। তাদের ধারণা, তিনজনকে হত্যার পর আত্মহত্যা করেছে বন্দুকধারী। তবে, এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন: মায়ের বকুনিতে ছেলের আত্মহত্যা

মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুক হামলায় মৃত্যুর হার বেশি। এর আগে বন্দুক হামলায় নিউইয়র্কে ১০ জন জন কৃষ্ণাঙ্গ, টেক্সাসে ১৯ জন শিশু ও দুইজন শিক্ষক নিহত হন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা