ইরানে আকস্মিক বন্যায় নিহত ২২
আন্তর্জাতিক

ইরানে আকস্মিক বন্যায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি

রোববার (২৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা বন্যায় অন্তত ২২ জনের মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। প্রাদেশিক রাজধানী শিরাজ থেকে ১৭৪ কিলোমিটার পূর্বের ইস্তাহবান শহরে জরুরি বিভাগের ১৫০ কর্মী সেখানে কাজ করছেন।

ইস্তাহবানের মেয়র ইউসেফ কারগারের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

তিনি আরও বলেন, বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে এবং আরও ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ফারস প্রদেশের গভর্নর রোববার শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, আকস্মিক এই বন্যায় বহু গাড়ি পানির মধ্যে আটকা পড়েছে এবং অনেক গাড়ি পানিতে ভেসে যাচ্ছে। এসময় সেসব যানবাহন থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা করতে দেখা যায়।

আরও পড়ুন: ক্ষমতা ভোগের বস্তু নয়

প্রসঙ্গত, ইরান গত এক দশকে বারবার খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কয়েক বছর ধরে নিয়মিত আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হচ্ছে। ২০১৯ সালে ভয়াবহ বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়। সে সময় প্রায় ২০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা