সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সুদানে বন্যায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের ‘আরবাত’ বাঁধ ভেঙে সৃষ্ট আকস্মিক বন্যায় এই পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে অনেক সুদানিজ।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ১ প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্যটি জানায়।

আরও পড়ুন: ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সুদানে বন্যায় নিখোঁজ এবং মৃতদের সন্ধানের জর্ন বর্তমানে তল্লাশি অভিযান চলছে, কিন্তু এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় আরবাত বাঁধটির ধারণক্ষমতা ২৫ মিলিয়ন কিউবিক মিটার এবং এটি উপকূলীয় শহর পোর্ট সুদানে অবস্থিত, যেখানে সামরিক সরকারের অবস্থান।

এদিকে দীর্ঘ দেড় বছর গৃহযুদ্ধের কারণে বিধ্বস্ত হওয়ার পরে সুদান দেশটিতে বর্তমানে প্রবল বর্ষা এবং বন্যার সম্মুখীন হচ্ছে। এই বাঁধটি ভাঙার কারণে স্থানীয় খামার এবং গ্রামগুলো ভেসে গিয়েছে।

এ সময় স্থানীয় বাসিন্দা আলি ইসা আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’কে বলেন যে, এদিকে দেশটির বহু বাসিন্দা ৭টি গাড়িতে আটকে ছিল। তাদেরকে বাঁচানোর বহু চেষ্টার পরও বাঁচানো যায়নি।

আরও পড়ুন: ভারতের নয় রাজ্যে ‘রেড অ্যালার্ট’

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, দেশটির স্থানীয় সময় রোববার, ভারী বৃষ্টিপাতের কারণে পোর্ট সুদান শহর থেকে ৪০ কি.মি উত্তরে অবস্থিত আরবাত বাঁধটি ভেঙে যায় এবং
এরই জন্য তৈরি হয় বন্যা। এতে ধ্বংস হয়েছে অন্তত ২০টি গ্রাম। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫০ হাজার মানুষের বাড়িঘর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা