সবচেয়ে সুখী পরিবারেও বিচ্ছেদ!
আন্তর্জাতিক

সবচেয়ে সুখী পরিবারেও বিচ্ছেদ!

আন্তর্জাতিক ডেস্ক : সবচেয়ে সুখী ও ভাগ্যবান মানুষ হিসেবে দাবি করা মিডিয়া মোগল রুপার্ট মারডকের ছয় বছরের সংসার ভাঙছে। ইতোমধ্যে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন তার চতুর্থ স্ত্রী অভিনেত্রী ও সাবেক সুপারমডেল জেরি হল।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

মার্কিন গণমাধ্যম বলছে, ধনকুবে রুপার্ট মারডক ও সুপারমডেল জেরি হল বিবাহবিচ্ছেদের আবেদনে আশ্চর্য হলেন তাদের ভক্ত ও শুভাকাঙ্খিরা।

৯১ বছর বয়সী মারডকের এটি চতুর্থ বিবাহ বিচ্ছেদ। আর ৬৬ বছর বয়সী জেরি হল রোলিং স্টোনসের মিক জ্যাগারের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। ২০১৬ সালে লন্ডনে তাদের বিয়ে হয়।

আরও পড়ুন: লিবিয়ার পার্লামেন্টে অগ্নিসংযোগ

মিডিয়া মোগল রুপার্ট মারডকের নিউজ করপোরেশন যুক্তরাষ্ট্রে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, যুক্তরাজ্যের দ্য সান, দ্য টাইমসসহ বেশ কয়েকটি প্রধান গণমাধ্যম নিয়ন্ত্রণ করে। ২০১৬ সালে জেরিকে বিয়ের পর এই মিডিয়া মুঘল বলেছিলেন, নতুন স্ত্রীকে আরও বেশি সময় দিতে চান তিনি।

২০১৮ সালে বড় ছেলে ল্যাচলানকে ফক্স কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা দেন মারডক। এছাড়া ওয়াল্ট ডিজনি কোম্পানির কাছে একুশ শতকের ফক্সের বেশিরভাগ অংশ বিক্রি করে দেন তিনি।

আরও পড়ুন: বিদেশি সিরিয়াল দেখানো যাবে না

এর আগে তিনি স্ত্রী জেরি হলকে নিয়ে অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি সবচেয়ে ভাগ্যবান ও সুখী মানুষ। বেশ কয়েকটি অনুষ্ঠানে এই দম্পতিকে একসঙ্গে দেখা গেছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা