সারাদেশ

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিনা আফরিন,পটুয়াখালী: টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতা আজ অগ্রগন্য স্লোগানকে সামনে নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২২।

আরও পড়ুন:দক্ষিণখানে নারীসহ তিনজন দগ্ধ

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন,অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান,প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল।

সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিলিপ,কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা,পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শিলা রানী দাস,মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকিসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতি দিনই নারী দিবস। বিশেষ কোন দিবসে নারীকে আটকে রাখা যাবে না। বাংলাদেশের নারীরা ভাগ্যবান কারন তারা জননেত্রী শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী পেয়েছেন। যে প্রধানমন্ত্রী তৃণমূল থেকে ক্ষমতার কেন্দ্র পর্যন্ত সকল স্তরে নারীদের অর্থনৈতিক,সামাজিক সাক্ষরতা বৃদ্ধিতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। সামরিক বাহিনীতে নারীদের চাকুরী নিশ্চিত করেছেন। আজ সারা দেশে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছেন। দেশের উন্নয়নে নারীরা অংশ গ্রহন করছেন। আর এ সব কিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শিতার কারনে। আগামীর বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ হবে এবং সেই বাংলাদেশ বির্নিমানে নারীরা পুরুষের পাশাপাশি সমান হবে অংশ গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন:‘জানিয়ে দাও খেলাতে আগ্রহ নেই’

পরে নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা