সারাদেশ

জমির দখল নিতে চাচাতো ভাইকে হত্যাচেষ্টার অভিযোগ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: জমির অবৈধ দখল নিতে গিয়ে ঝালকাঠিতে চাচাতো ভাই আনিসুর রহমানকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জেলার নলছিটি উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে রোববার (৬ মার্চ) এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ভবানীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আনিসুর রহমানকে দুপুরে হত্যাচেষ্টা করেন তার চাচা মো. নুরুল ইসলাম মোল্লা, তার দুই পুত্র সাবির হোসেন মোল্লা এবং মাদক ব্যবসায়ী সাকিল হোসেন মোল্লাসহ কয়েকজন দুর্বৃত্ত। এদের নামে নলছিটি থানায় পুর্বেও মাদকসহ একাধিক অভিযোগ রয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, দীর্ঘদিন পরে রোববার দুপুর ১টার সময়ে আনিসুর রহমান বাড়িতে পিতার কবরস্থান ও পুকুরের খনন কাজের অগ্রগতি দেখার জন্য গেলে পৈত্রিক জমিজমা ভাগ ভাটোয়ারা সংক্রান্ত আগের শত্রুতার জেরে বাড়ির আশপাশে অভিযুক্তরা অবস্থান নেয়।

অভিযুক্তরা আনিসুর রহমানের সামনে দাঁড়িয়ে বাড়ির সীমানা পিলার তুলে ফেললে তিনি তা ভিডিও করেন এবং তখন নুরুল ইসলামের ছেলে সাবির হোসেন মোবাইল ছিনিয়ে নিয়ে বাড়ির মধ্যে থাকা পানিতে ফেলে মোবাইলের তথ্য ও স্মার্টফোনটি নষ্ট করেন। একপর্যায়ে নুরুল ইসলাম ইট নিয়ে এসে আনিসুর রহমানের মাথায় আঘাত করেন এবং চোখ তুলে নেয়ার উদ্দেশ্যে সাকিল হোসেন চোখে আঙ্গুল ঢুকিয়ে দেন।

আরও পড়ুন: রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক ৪৫০০

আনিসুর রহমান লুটিয়ে পড়ার সাথে সাথে সাবির হোসেন, সাকিল হোসেন ও নুরুল ইসলাম এবং অজ্ঞাত কয়েকজন মিলে হত্যার উদ্দেশ্যে ইট ও ধাতব পদার্থ দিয়ে এলোপাথারি মারধর করতে থাকেন। স্থানীয় এলাকাবাসির চেষ্টায় ভুক্তভোগী জীবন রক্ষা পায়। এ সময় অভিযুক্তরা আনিসুর রহমানকে পরবর্তীতে বাড়িতে আসলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না বলে হুমকি দিয়ে সটকে পড়ে।

এ বিষয়ে আনিসুর রহমান বলেন, পুর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে আমাকে ইট ও ধাতব পদার্থ দিয়ে মাথায় ও শরীরে নির্বিচারে আঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে আমাকে পরিবারের কাছে দিলেও আমার মাথার আঘাতের কারনে প্রায় ৩০ মিনিট পর্যন্ত কথা বলতে পারছিলাম না। প্রাথমিক চিকিৎসা ও ঝালকাঠী সদর হাসাপাতাল থেকে চিকিৎসা নেয়ার পরে কিছুটা সম্বিত ফিরে পেয়েছি। তাদের নামে এর আগেও বেশ কয়েকবার নলছিটি থানায় সাধারণ ডায়েরি করার পরেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। এবার মামলা দেয়ার প্রস্ততি নিচ্ছি।

আরও পড়ুন: সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত চলছে

সাকিল হোসেন মোল্লা সাংবাদিকদের বলেন, আমাদের জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা ছিলো। এ নিয়ে কথা কাটাকাটির পর ধস্তাধস্তি হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা