মালয়েশিয়ার মেঘের এক ‘বিরল’ রূপ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মেঘের এক ‘বিরল’ রূপ

সান নিউজ ডেস্ক : শুক্রবার (১ জুলাই) সকালবেলা। মালয়েশিয়ার সাবাহ রাজ্যের কোটা কিনাবালু শহরে আচমকা শুরু হয় ঝড়ো বাতাস সঙ্গে ভারি বৃষ্টি। ঘণ্টাখানেক স্থায়ী এই আবহাওয়া শহরের বাসিন্দাদের যতটা না হতভম্ব করেছে, তারচেয়ে বেশি চমকে দিয়েছে আকাশের চেহারা। কারণ ঝড়-বৃষ্টির আগে সেখানকার আকাশে দেখা গিয়েছিল মেঘের এক ‘বিরল’ রূপ। মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল ‘ভয়ংকর সুন্দর’ ওই মেঘমণ্ডলের ছবি ও ভিডিওগুলো।

আরও পড়ুন: স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা হামলা

ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ (ইউএমএস)-এর জলবায়ু বিশেষজ্ঞ ড. রামজাহ ডাম্বুল বলেন, আর্কাস নামে পরিচিত মেঘের এই গঠন বেশ বিরল এবং এটি সামনে খারাপ আবহাওয়ার লক্ষণ দেখায়। তবে তা অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় নয়।

ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, হ্যাঁ, এই মেঘের গঠন খারাপ আবহাওয়ার ইঙ্গিত দেয়। কিন্তু এর ফলে টাইফুনের মতো কিছু হবে না।

ড. রামজাহ জানান, আর্কাস মেঘ সাধারণত আকাশের নিম্নাংশে অনুভূমিকভাবে গঠিত হয় এবং তা সুনামির ঢেউয়ের মতো দেখায়। এ জলবায়ু বিশেষজ্ঞ বলেন, এই ধরনের মেঘকে আমরা কিউমুলোনিম্বাস মেঘের আত্মীয় বলে থাকি, যা ঠাণ্ডা ও গরম বাতাসের সংঘর্ষে তৈরি হয়। এর ফলে একটি অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি সৃষ্টি হয়। সে কারণেই আর্কাস মেঘ সাধারণত শক্তিশালী বাতাস, ভারি বৃষ্টি বা বজ্রঝড় নিয়ে আসে।

তিনি জানান, আর্কাস ও কিউমুলোনিম্বাস মেঘের পার্থক্য হলো- কিউমুলোনিম্বাস সাধারণত আকাশের উচ্চস্তরে গঠন হয় এবং মালয়েশিয়ার মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে দেখা যায়। সেদিক থেকে সাবাহ রাজ্যে আর্কাস মেঘের দর্শন অনেকটাই বিরল।

ড. রামজাহর কথায়, আমি যদি ভুল না করি, কোটা কিনাবালুতে আর্কাস মেঘ সবশেষ তৈরি হয়েছিল ২০১২ ও ২০১৬ সালের জুন মাসে। এবার, মনে হচ্ছে আর্কাস তার বাস মিস করায় জুনের পরে হাজির হয়েছে।

আরও পড়ুন: অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা

তিনি জানান, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে প্রতি বছর অক্টোবর মাসে প্রায় চারবার আর্কাস মেঘ দেখা যায়।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা