লরির চালক জানতো না এসি নষ্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৫৩ জন অভিবাসীর মৃত্যু
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৫৩ জন অভিবাসীর মৃত্যু

লরির চালক জানতো না এসি নষ্ট

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে যে লরিতে ৫৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে, সেই লরির চালক জানতেন না যে লরির ভেতরে এয়ার কন্ডিশনারটা কাজ করছে না।

আরও পড়ুন: কমেছে স্বর্ণের দাম

এ ঘটনায় ফেডারেল কোর্টে দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, লরিচালক হোমেরো জামোরানো এসির বিষয়টা বুঝতে পারেননি। তাকে যখন আটক করা হয়, ওই লরির পাশেই লুকিয়ে ছিলেন তিনি।

মার্কিন ইতিহাসে সবচেয়ে মারাত্মক মানবপাচারের এ ঘটনায় অভিযুক্ত চারজনের মধ্যে একজন তিনি। ওই লরি থেকে উদ্ধার করা শিশুদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে পৃথক এক ঘটনায় টেক্সাসের একই অংশে অভিবাসী বহনকারী আরও একটি ট্রাক পাওয়া গেছে।

প্রচন্ড গরমের মধ্যে থেকে লরিটি উদ্ধারের আগে ও পরে ৪৫ বছর বয়সী জামোরানো এবং আরেক অভিযুক্ত ২৮ বছর বয়সী ক্রিশ্চিয়ান মার্টিনেজের মধ্যে এসএমএস আদান-প্রদান হয়েছিল।

এ ছাড়া অভিবাসীদের মৃত্যুর সংবাদটি সামনে আসার পর তাদের দু’জনের কথা হয়েছিল বলেও জানিয়েছেন টেক্সাস পুলিশের জন্য কাজ করা একজন তথ্যদাতা।

আদালতে দাখিল করা নথি অনুসারে, ওই তথ্যদাতাকে মার্টিনেজ বলেছেন- চালক জানতেন না যে এসি কাজ করা বন্ধ করে দিয়েছে এবং সেই কারণেই মানুষগুলোর মৃত্যু হয়েছে।

ওই নথিতে আরও বলা হয়েছে যে, মার্টিনেজ ও লরির চালকের মধ্যে যখন এসব কথা হচ্ছিল ওই তথ্যদাতা তখন মার্টিনেজের খুব কাছেই ছিলেন।

লরিচালক জামোরানো লরিটির পাশে একটি ঝোপের মধ্যে লুকিয়ে ছিলেন। মেক্সিকান কর্মকর্তারা বলছেন যে তিনি নিজেকে বেঁচে যাওয়া অভিবাসী বলে বাঁচার চেষ্টা করছিলেন।

তবে সোমবার একটি ক্যামেরায় তাকে লরিটি চালাতে দেখা যাওয়ার পর গ্রেপ্তার করা হয়।

অভিযোগ প্রমাণিত হলে জামোরানো ও মার্টিনেজ দু’জনেরই মৃত্যুদণ্ড হতে পারে।

মেক্সিকান কর্তৃপক্ষ বলেছে যে মোট ৬৭ জন অভিবাসী লরির ভিতরে ছিলেন, আর সান আন্তোনিওর প্রসিকিউটররা বলছেন এই সংখ্যা ৬৪। এরমধ্যে ২৭ জন মেক্সিকান, ১৪ জন হন্ডুরাসের রয়েছেন। বিবিসি।

আরও পড়ুন: হঠাৎ চড়া মসলার বাজার

এছাড়া এ ঘটনার সাথে দুজন মেক্সিকান নাগরিকের জড়িত থাকার বিষয়েও অভিযোগ উঠেছে। জুয়ান ক্লদিও ডি'লুনা-মেন্ডেজ ও ফ্রান্সিসকো ডি'লুনা-বিলবাও নামের ওই দুই ব্যক্তির বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখা এবং যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকার অভিযোগ আনা হয়েছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা