রেকর্ড তাপমাত্রা জাপানে
আন্তর্জাতিক

রেকর্ড তাপমাত্রা জাপানে

সান নিউজ ডেস্ক : ১৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবদাহের মুখে জাপান। ১৮৭৫ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখছে জাপান। এ রেকর্ড রাখা শুরু করার পর থেকে সবচেয়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখল দেশটি।

আরও পড়ুন: দ্বিতীয় দিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করার পর থেকে টোকিওতে কখনও একটানা ৫ দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়নি।

এদিকে জাপানের আবহাওয়া অফিস বলছে, শুক্রবার গুনমা প্রিফেকচারের কিরিউ শহরের তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। একই সঙ্গে এবারই প্রথম জাপানের সর্বোচ্চ ছয়টি স্থানে ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা উঠেছে।

এদিকে তাপমাত্রার এই অবস্থার মধ্যেই সরকারের তরফ থেকে বিদ্যুতের ঘাটতি সম্পর্কে মানুষকে সতর্ক করা হচ্ছে। বিদ্যুৎ অপচয় না করারও আহ্বান জানানো হচ্ছে।

কিন্তু তারপরও হিটস্ট্রোক এড়াতে মানুষকে এয়ার কন্ডিশনার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে এর তীব্রতাও বেড়েছে, হয়েছে দীর্ঘস্থায়ীও।

শিল্প বিপ্লবের পর এরইমধ্যে বৈশ্বিক তাপমাত্রা প্রায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সব দেশের সরকারের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে এটি বাড়তেই থাকবে।

সোশ্যাল মিডিয়াতে জাপানিরা এ তাপমাত্র নিয়ে নিজেদের বিস্ময় প্রকাশ করছেন।

জুন মাসটিকে জাপানে বর্ষাকাল বলে ধরা হয়। তবে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সোমবার টোকিও এবং এর আশেপাশের এলাকার জন্য মৌসুমের সমাপ্তি ঘোষণা করেছে।

ফলে অন্যান্য বছরের চেয়ে এবার অন্তত ২২ দিন আগে বর্ষকাল শেষ হয়েছে জাপানে। ১৯৫১ সালের পর এবারই প্রথম এত তাড়াতাড়ি বিদায় নিয়েছে বর্ষাকাল।

প্রচণ্ড গরমের মধ্যেও হিটস্ট্রোকের ঘটনাও বেড়েছে।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা