‘বেলুনে চেপে’ দেশে করোনা ঢুকেছে
আন্তর্জাতিক

‘বেলুনে চেপে’ দেশে করোনা ঢুকেছে

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে দক্ষিণ কোরিয়া সীমান্ত দিয়ে উড়ে আসা ‘অজ্ঞাত বস্তু’ দেশটির নাগরিকরা স্পর্শ করার পর। এমনটাই দাবি করেছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম পিয়ংইয়ং।

আরও পড়ুন: ইভ্যালির টাকা ফেরত অসম্ভব

দক্ষিণ কোরিয়া সীমান্ত পেরিয়ে আসা যেকোনো বস্তু সম্পর্কে নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছে কিম জং উন প্রশাসন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে বলা হয়েছে, সরকারি তদন্তে দেখা গেছে, সীমান্ত এলাকায় অজ্ঞাত কিছু বস্তুর সংস্পর্শে আসার পর উত্তর কোরিয়ার দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হন।

আরও পড়ুন: আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু

সংবাদে বলা হয়, এপ্রিল মাসের প্রথমদিকে ইফো-রি পাহাড়ে এসে পড়া অজ্ঞাত কিছু বস্তু খুঁজে পাওয়ার পর এক সৈনিক ও তার পাঁচ বছরের সন্তান করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর থেকেই উত্তর কোরিয়ায় প্রাণঘাতী ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে।

উত্তর কোরিয়ার জনগণকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় বেলুনে পাঠানো, বাতাস ভেসে আসা অথবা আবহাওয়া মণ্ডলের যেকোনো প্রক্রিয়া ব্যবহার করে পাঠানো অচেনা বস্তু সম্পর্কে সজাগ থাকে এবং সেগুলো ধরাছোঁয়ার ব্যাপারে সতর্ক হয়।

আরও নির্দেশ দেওয়া হয়েছে, কেউ রহস্যজনক কিছু দেখলেই যেন অবিলম্বে কর্তৃপক্ষকে জানায়, যেন মহামারি মোকাবিলা বাহিনীর সদস্যরা সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে পারেন।

আরও পড়ুন: জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য

সিউলের দুই কোরিয়া একত্রিকরণ বিষয়ক মন্ত্রণালয় বলেছে, এভাবে করোনাভাইরাস সীমান্ত পার হয়ে উত্তর কোরিয়ায় যাওয়া ‘একেবারেই অসম্ভব’।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা