লিবিয়ার পার্লামেন্টে অগ্নিসংযোগ
আন্তর্জাতিক

লিবিয়ার পার্লামেন্টে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার পূর্বাঞ্চলীয় তোবরুক শহরের পার্লামেন্ট ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যুর সংখ্যা

শনিবার (২ জুলাই) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটিতে ধারাবাহিক বিদ্যুৎ বিভ্রাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দেশের পার্লামেন্ট ভবনে হামলা করেছেন বিক্ষোভকারীরা।

পার্লামেন্ট ভবনের সামনে টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করা হয়। আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। বিক্ষোভকারীদের একদল সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির সময়কার সবুজ পতাকা দোলাতে থাকে। তারা বিভিন্ন সরকারি ডকুমেন্ট ছুড়ে ফেলে দেয়।

আরও পড়ুন: তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান

রাজধানী ত্রিপোলিতে অনুষ্ঠিত একটি প্রতিবাদ সমাবেশ থেকে নির্বাচনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তাদের এসব দাবির প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ দিবেইবা।

তেলসমৃদ্ধ দেশটিতে নাগরিকরা একসময় আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করতেন, শিক্ষা-চিকিৎসা ছিল বিনামূল্যে। গাদ্দাফি শাসনামলের পর থেকে দেশটির অগ্রযাত্রা পুরোপুরি থমকে গেছে। এর পাশাপাশি নিয়মিতই বিবদমান পক্ষগুলোর মধ্যে যুদ্ধ দেখতে হচ্ছে দেশটির জনগণকে।

লিবিয়ায় নির্বাচনের পথ খোলার লক্ষ্যে জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া আলোচনা বড় কোনো অগ্রগতি ছাড়া শেষ হয়। যার কয়েক দিন পর আফ্রিকার এ দেশটিতে এমন তুমুল বিক্ষোভ দেখা গেল।

আরও পড়ুন: স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা হামলা

প্রসঙ্গত, ২০১১ সালে ন্যাটোসমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের সময় থেকেই লিবিয়ায় অস্থিরতা বিরাজ করছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা