আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি লরির ভেতর থেকে অন্তত ৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাতের আঁধারে পালিয়েছে সেনারা

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ঠিক কতজনের লাশ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও কোনো বিবৃতি দেয়নি।

স্থানীয় সময় সোমবার (২৮ জুন) এসব মরদেহ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই অভিবাসনপ্রত্যাশী।

আরও পড়ুন: ৫-১২ বছর বয়সীদের ফাইজারের টিকা

স্থানীয় গণমাধ্যম বরাত দিয়ে বিবিসি জানায়, আরও অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কেএসএটি টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি সান অ্যান্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেল সংলগ্ন এলাকায় খুঁজে পাওয়া গেছে।

আরও পড়ুন: পদ্মা সেতুর অর্থ ২০৫৭ সালের মধ্যে উঠে আসবে

নিউইয়ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর থেকে গাড়ির চালক লাপাত্তা। সান অ্যান্তোনিওর পুলিশ কর্মকর্তারা তাকে ধরতে অভিযান শুরু করেছেন।

টেক্সাসের সান অ্যান্তোনিও শহর মার্কিন-মেক্সিকান সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে অবস্থিত।

আরও পড়ুন: খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ এটি।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: পদ্মা সেতুতে দুর্ঘটনায় আহত ৩

কীভাবে এতোগুলো মানুষ মারা গেলো তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে টেক্সাসে ২৫০ কিলোমিটার জুড়ে সান আন্তোনিও শহর অবস্থিত। এই গ্রীষ্মে সেখানে সোমবার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ওডি/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা