আন্তর্জাতিক

একদিনে যুক্তরাষ্ট্রে ৭০০ ফ্লাইট বাতিল

সান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে রোববার (২৬ জনু) রাতে ৭৩০টি ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যায়র থেকে এ তথ্য পাওয়া গেছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হাত দিয়ে নাট-বল্টু খোলা সম্ভব নয়

জানা গেছে, রোববার ২২৪টি ফ্লাইট বাতিল করেছে ডেল্টা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস বাতিল করেছে ৭১টি ফ্লাইট ও আমেরিকান এয়ারলাইনস বাতিল করেছে ৬৬টি ফ্লাইট।

এ বিষয়ে ডেল্টা এয়ারলাইনসের একজন মুখপাত্র জানান, যেসব বিষয় ফ্লাইট অপারেশনকে বাধাগ্রস্ত করছে সে বিষয়গুলোকে নিরাপদের সঙ্গে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। কর্মী সংকট, আবহাওয়া ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারণে মূলত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি বলেন, যখন কোনো উপায় থাকে না তখনই কেবল ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গ্রাহকদের দুর্ভোগের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

অসংখ্য ফ্লাইট বাতিলের কারণে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে।

তাছাড়া ইউনাইডেট এয়ারলাইনস শনিবার ৫৬টি ফ্লাইট বাতিল করে। বৃহস্পতিবার সংস্থাটি জানায়, নিউইয়র্কের ১২ শতাংশ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হবে। ফ্লাইটঅ্যায়র জানিয়েছে, শনিবার ৬৩৪টি ফ্লাইট বাতিল হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা