রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

বিদেশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

সান নিউজ ডেস্ক: ইউক্রেন যুদ্ধের শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফরে যাবেন তিনি।

আরও পড়ুন: ঋণখেলাপি হয়ে গেল রাশিয়া

রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশন ‘রসিয়া-১’- এর ক্রেমলিন সংবাদদাতা পাভেল জারুবিন বিষয়টি জানিয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পাভেল জারুবিন জানান, তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির প্রেসিডেন্ট ইমোমারি রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। এরপর তিনি তুর্কমেনিস্তান সফর করবেন। তুর্কেমেনিস্তান সফরকালে পুতিন রাজধানী আশগাবাতে কাস্পিয়ান দেশগুলোর একটি সম্মেলনে যোগ দেবেন। সেখানে থাকবেন আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের নেতারাও উপস্থিত থাকবেন।

এশিয়া সফর শেষে মস্কোতে ফিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট।

ইউক্রেনে হামলার আগে গত ফেব্রুয়ারির শুরুর দিকে চীন সফরে করেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট শি চিনপিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এরপর তিনি দেশে ফিরেই সেনাবাহিনীকে ইউক্রেন হামলার নির্দেশ দেন।

আরও পড়ুন: দেশে ফিরলেন রওশন এরশাদ

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা