মেক্সিকোয় সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ নিহত
আন্তর্জাতিক

মেক্সিকোয় সন্ত্রাসী হামলায় ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ নুয়েভো লিওনে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এপি।

আরও পড়ুন : হাত দিয়ে নাট-বল্টু খোলা সম্ভব নয়

রোববার (২৬ জুন) স্থানীয় সময় দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী নুয়েভো লিওনে পুলিশ কর্মকর্তাদের ওপর চালানো অ্যামবুশ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি ১০টি সাঁজোয়া গাড়ি এবং ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি মাদক গ্যাং পুলিশের ওপর অতর্কিত এ হামলা চালায়।

আরও পড়ুন : বিদেশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

নুয়েভো লিওনের পুলিশ বলেছে, কলম্বিয়া সীমান্ত ক্রসিংয়ের দিকে যাওয়ার একটি হাইওয়েতে রোববার ভোরের আগে হামলার ঘটনা ঘটে। হামলার সময় টহলের দায়িত্বে থাকা পুলিশের চেয়ে হামলাকারীদের সংখ্যা বেশি ছিল।

মাদক গ্যাংয়ের আক্রমণের সময় অফিসাররা ‘বীরত্বপূর্ণ’ কাজ করেছে বলে দাবি করেছে দেশটির পুলিশ।

আরও পড়ুন : ন্যাটো সম্মেলনের বিরুদ্ধে স্পেনে বিক্ষোভ

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন নারী কর্মকর্তাও রয়েছেন। হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে হামলাস্থলের নিকটবর্তী শহর নুয়েভো লারেদোতে দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংয়ের আধিপত্য রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা