রাতের আঁধারে পালিয়েছে সেনারা
আন্তর্জাতিক
পিছু হটার বিষয়টি তীক্ততার

রাতের আঁধারে পালিয়েছে সেনারা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় ভূখন্ড সেভেরোদোনেৎস্ক থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশ প্রদান করে দেশটি। নির্দেশনা পেয়ে শহরটিতে থাকা সেনারা পিছু হটেন।

আরও পড়ুন : উন্নত যোগাযোগ ব্যবস্থা শিল্পায়ন ত্বরান্বিত করে

বার্তাসংস্থা রয়টার্সকে সেভেরোদোনেৎস্ক ছাড়ার ঘটনা বর্ণনা করেছেন ২৪ বছর বয়সী ইউক্রেনীয় সেনা দানিলো।

দানিলো রয়টার্সকে জানিয়েছেন, রাতের আঁধারে নৌকা করে সেভেরোদোনেৎস্ক থেকে পালিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, সেভেরোদোনেৎস্ক থেকে পিছু হটার বিষয়টি তার জন্য তীক্ততার। কিন্তু তিনি খুশি যে তিনি বেঁচে ফিরে এসেছেন।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেওয়ার নির্দেশ

দানিলো পালিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করে বলেন, এটা লজ্জাজনক অবশ্যই। কারণ শহরটি রক্ষা করতে আমরা অনেক চেষ্টা করেছি। কয়েক মাস চলেছে এটি। কিন্তু আমরা হতাশ না। কারণ আমরাও বাঁচতে চাই।

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য (পালিয়ে যেতে) রাতকে বেঁছে নিয়েছিলাম আমরা। নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় আমাদের বেশ কয়েকবার রাস্তা বদল করতে হয়েছে, কারণ সেখানে গোলাবর্ষণ হচ্ছিল।

তিনি আরও বলেন, আমার জানা মতে পিছু হটার সময় কেউ নিহত হয়নি।

আরও পড়ুন : ৫-১২ বছর বয়সীদের ফাইজারের টিকা

রয়টার্সকে এ সেনা আরও জানিয়েছেন, যদি রাশিয়া শুধু কামান ও হামলা চালাত তাহলে তারা সেখানে অবস্থান করতেন। কিন্তু রাশিয়া অব্যহতভাবে সকল স্থাপনার ওপর হামলা চালাচ্ছিল।

তিনি আরও জানিয়েছেন, সেভেরোদোনেৎস্কের আজট কেমিক্যাল কারখানায় আশ্রয় নিতে অসংখ্য মানুষ আসছিলেন। একটা সময় তাদের ভয় তৈরি হয়েছিল, মারিউপোলের আজভস্টালের মতো অবস্থা হতে পারে আজট কেমিক্যাল কারখানাটির।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা