যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশটির বহু মানুষ। অস্ত্র আইন কঠোর করার দাবি জানিয়ে রাজপথে নেমেছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ।

আরও পড়ুন: ফ্যাশন ডিজাইনারের লাশ উদ্ধার

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানান।

স্থানীয় সময় শনিবার (১১ জুন) ‘বন্দুক হামলা থেকে মুক্তি চাই’- এমন স্লোগানে ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন লাখো মানুষ।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

বিক্ষোভকারীদের দাবি, আর দেরি নয়, এখনই আইনটি বাস্তবায়নের সময়। সম্প্রতি টেক্সাস ও নিউ ইয়র্কে বড় দুটি বন্দুক হামলায় হতাহতের ঘটনায় অস্ত্র আইন কঠোরের দাবি উঠেছে দেশজুড়ে।

রাজপথের আন্দোলনকে সমর্থন জানিয়ে কংগ্রেসকে বন্দুক সুরক্ষা আইন পাসের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ২৪ মে টেক্সাসের এক প্রাইমারী স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থী নিহত হয়। এর আগে নিউ ইয়র্কে গুলিতে ১০ জন নিহত হন। আরও কয়েকটি রাজ্য বিচ্ছিন্ন বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

এমন ঘটনা বন্ধে মার্চ ফর আওয়ার লাইভস নামের সংগঠনটি ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস এবং শিকাগোসহ ৪৫০টি জায়গায় সমাবেশ করার কথা জানিয়েছে। পার্কল্যান্ড স্কুলের ২০১৮ সালের গণগুলি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরাই সংগঠনটির প্রতিষ্ঠাতা।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক নেতাদের নিষ্ক্রিয়তার কারণে হত্যার ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। প্রতিনিয়ত মানুষের মৃত্যুতে রাজনীতিবিদদের চুপ করে আর বসে থাকতে দিতে পারি না আমরা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা