ইউক্রেনের ৩ যুদ্ধবিমান ভূপাতিত
আন্তর্জাতিক

ইউক্রেনের ৩ যুদ্ধবিমান ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মিকোলায়েভে দুটি মিগ-২৯ এবং খারকিভ অঞ্চলে একটি সু-২৫ মোট তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

আরও পড়ুন : কারও কাছে মাথানত করিনি

শনিবার (১১ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি। তবে এ ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (১০ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রুশ হামলার আগে যুক্তরাষ্ট্রের সতর্কবাণী ‘শুনতে চাননি’।

আরও পড়ুন : তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

বাইডেন লস অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহের সংবর্ধনা অনুষ্ঠানে রুশ হামলার আশঙ্কা সম্পর্কে তার পূর্ব সতর্কতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি জানি, অনেকেই ভেবেছিল আমি অতিরঞ্জিত করে বলছি। কিন্তু আমি জানতাম যে আমাদের কাছে মূল্যায়নের জন্য ডেটা আছে।’

তিনি বলেন , রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্তে যেতে চলেছেন এবং এতে কোনো সন্দেহ নেই বলে সতর্ক করা হলেও অনেকের মতো জেলেনস্কি এটি শুনতে চাননি। খবর এএফপি’র।

আরও পড়ুন : নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারত

প্রসঙ্গত, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পুতিন দেশটির বিরুদ্ধে ‘বিশেষ অভিযান’ ঘোষণা করার আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার প্রস্তুতি নিয়ে সতর্কতা বাড়াতে শুরু করে।

সতর্কতাগুলো অবিশ্বাসের সাথে দেখা হয়েছিল এবং এমনকি কিছু ইউরোপীয় মিত্রদের কাছ থেকে এর তীর্যক সমালোচনাও হয়, তারা ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব শঙ্কাবাদী বলে মনে করেছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা