আন্তর্জাতিক

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার জন্য জেনিন আনেজকে দেশটির আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। অভ্যুত্থানের পর আনেজ বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজধানীর লাপাজের একটি নারী কারাগারে তাকে ১০ বছর কাটাতে হবে।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বলিভিয়ায় মার্কিন পরিকল্পনায় ওই সামরিক অভ্যুত্থান হয়। পরে অবশ্য নির্বাচনের মাধ্যমে মোরালেসের একান্ত ঘনিষ্ঠ সহযোগী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন এবং জেনিন আনেজকে আটক করা হয়। এর এক বছর পর তার বিরুদ্ধে আদালত ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হল। তিন মাস আগে তার বিরুদ্ধে আদালতের মামলার কার্যক্রম শুরু হয় এবং শনিবার আনেজকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, জেনিন আনেজকে বলিভিয়ায় সংবিধান পরিপন্থী কাজের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। অবশ্য সরকারি কৌঁসুলিরা তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। জেনিন অবশ্য তার মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন।

আরও পড়ুন: বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি গ্রেফতার

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তিনি ২০২১ সালের মার্চ মাস থেকে আটক অবস্থায় রয়েছেন। আনেজের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তিনি ১০ বছর থেকে ২০ বছরের কারাদণ্ডের মুখে পড়তে পারেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা