আন্তর্জাতিক

ব্রিটিশ ও মরক্কোর নাগরিকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কে দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত একটি আদালত। যুদ্ধ চলার সময় রাশিয়ার সেনা বাহিনীর হাতে ধরা পড়েন তারা।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির খবরে জানানো হয়, বৃহস্পতিবার (৯ জুন) ইউক্রেনের অঞ্চল দোনেৎস্কের একটি আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত ওই তিন ব্যক্তি হলেন নটিংহামশায়ারের ২৮ বছর বয়সী এডেন অ্যাসলিন ও বেডফোর্ডশায়ারের ৪৮ বছর বয়সী শন পিনার এবং মরক্কোর সাউদিন ব্রাহিম।

রায় ঘোষণা করা দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ওই আদালতের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। আটক হওয়া তিনজনের বিরুদ্ধে ইউক্রেনের হয়ে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। তবে দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের দাবি, তারা ইউক্রেনের সেনাবাহিনীতে কাজ করতেন।

আরও পড়ুন: ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা

এদিকে, রাশিয়ার তাস নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, সাজাপ্রাপ্তদের আইনজীবী বলেছেন যে তারা সবাই সাজার বিরুদ্ধে আপিল করতে চান।

অপরদিকে, যুক্তরাজ্য সরকার বলছে, এ রায় উদ্বেগজনক। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এই রায় প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এ আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় এবং এটি রুশপন্থী বিদ্রোহীদের দ্বারা পরিচালিত।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দেশ দুটির টানা তিন মাসের লড়াইয়ে বহু মানুষ হতাহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। আধুনিক অস্ত্রের ঝনঝনানিতে ধ্বংসযজ্ঞে পরিণত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ সব অঞ্চল। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ইউক্রেনের বহু নাগরিক। কয়েক বার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও নিজ অবস্থানে অনড় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা