ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি
আন্তর্জাতিক

না খেয়ে থাকবে কয়েক লাখ মানুষ

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, যদি রাশিয়া ইউক্রেনের শস্য রপ্তানি না করতে দেয় তাহলে বিশ্বের কয়েক লাখ মানুষকে হয়ত না খেয়ে থাকতে হবে। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মাথাপিছু আয় বাড়বে

জেলেনস্কি বলেন, আমরা আমাদের গম, ভুট্টা, ভেজিটেবল তেল এবং অন্যন্য পণ্য রপ্তানি করতে পারছি না, যে গুলো বিশ্ববাজারকে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, তার মানে হলো, দুর্ভাগ্যবশত, কয়েক ডজন দেশ খাদ্য সংকটে পড়বে, কয়েক লাখ মানুষ হয়ত না খেয়ে থাকবে যদি কৃষ্ণ সাগরে রাশিয়ার অবরোধ অব্যহত থাকে।

এদিকে ইউক্রেনের কৃষ্ণ সাগরের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছিল সেসব বন্দরগুলো সে সময় থেকে অবরুদ্ধ করে রেখেছে তারা।

এর ফলে ইউক্রেনের উৎপাদিত পণ্য আটকে আছে। বিশ্বের মোট গমের চাহিদার বড় একটি অংশ পূরণ করে ইউক্রেন। বন্দরে এখন সেগুলো আটকে থাকায় গম দিয়ে তৈর করা হয় এমন সকল পণ্যের দাম বেড়ে গেছে।

ফলে বন্দরগুলোর অবরোধ তুলে দেওয়ার জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছেন বিশ্বনেতারা।

আরও পড়ুন: যেসব পণ্যের দাম বাড়বে

এদিকে, রাশিয়া এখন পর্যন্ত ৩১ হাজার ২৫০ জন সেনা সদস্য হারিয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা