আন্তর্জাতিক

পিছু হটেছে ইউক্রেন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেরোদনেৎস্কে রুশ বাহিনীর প্রবল গোলাবর্ষণের মুখে টিকতে না পেরে পিছু হটেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা এখন সেভেরোদনেৎস্কের মাত্র ছোট্ট একটি অংশ নিয়ন্ত্রণ করছে।

আরও পড়ুন: মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

স্থানীয় সময় বুধবার (৮ জুন) বার্তা সংস্থা রয়টার্সকে সেভেরোদনেৎস্কের গভর্নর বিষয়টি নিশ্চিত করেছেন।

সেভেরোদনেৎস্কের গভর্নর সেরহি গাইদাই জানিয়েছেন, কিছু দিন আগে ইউক্রেনের সেনাবাহিনী সেভেরোদনেৎস্কে রুশ সেনাবাহিনীকে রুখে দেওয়ার প্রচেষ্টা নিয়েছিল। তারা শহরটির প্রায় অর্ধেক নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল। পরে রুশ সেনা ও বিমানবাহিনী ওই এলাকায় প্রবল বোমাবর্ষণ শুরু করলে সেসব এলাকা আর দখলে রাখতে পারেনি।

সেরহি গাইদাই বলেন, ‘আমাদের সেনাবাহিনী এখন কেবল শহরের উপকণ্ঠের ছোট একটি অংশ নিয়ন্ত্রণ করছে। তবে লড়াই এখনো চলছে, আমাদের বাহিনী এখনো সেভেরোদনেৎস্ক রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ বাহিনী পরিপূর্ণভাবে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এ কথা বলা সম্ভব নয়।’

আরও পড়ুন: শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

এদিকে, যুদ্ধবিরতি এবং ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার নতুন পটভূমি তৈরি হয়েছে। বুধবার (৮ জুন) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেত কাভুসোগলু এ কথা বলেছেন।

তুরস্কের রাজধানী আঙ্কারায় সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মেভলেত কাভুসোগলু বলেন, তুরস্ক বিশ্বাস করে- মানবতার খাতিরে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হওয়া উচিত। এই যুদ্ধ আলোচনার মাধ্যমেই শেষ হতে পারে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা