স্ত্রী চাকরি পাওয়ায় হাত কেটে নিলেন স্বামী
আন্তর্জাতিক

স্ত্রী চাকরি পাওয়ায় হাত কেটে নিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে স্ত্রী সরকারি চাকরি পাওয়ায় তার হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

আরও পড়ুন : চাল আমদানির হিড়িক

শনিবার (৫ জুন) পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কেতুগ্রামে নৃশংস এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

অভিযোগ, সরকারি চাকরি পেয়ে স্ত্রী রেণু খাতুন সংসার ছেড়ে চলে যাবেন, এমন সন্দেহে এই কাণ্ড ঘটিয়েছেন স্বামী শেখ মোহাম্মদ।

আরও পড়ুন : গাফিলতি থাকলে বিচারের মুখোমুখি

জানা যায়, রেণু খাতুনের ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নার্স হওয়ার। সম্প্রতি তিনি সরকারি নার্সের চাকরিও পান।

অভিযোগ, এরপরেই শেখ মোহাম্মদের কয়েকজন বন্ধু তাকে বোঝায়, চাকরি করতে গেলে রেণুর সঙ্গে তার বিচ্ছেদ হতে পারে। এরপর বন্ধুদের সঙ্গে মিলে রেণুর হাত কেটে নেওয়ার পরিকল্পনা করেন অভিযুক্ত স্বামী।

আরও পড়ুন : আরও কমলো টাকার মান

শনিবার রাতে রেণু যখন ঘুমাচ্ছিলেন, তখন মুখে বালিশচাপা দিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলেন শেখ মোহাম্মদ। এরপর রেণুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেসময় রেণুর ডান হাতের কাটা অংশটি তার স্বামী লুকিয়ে রাখেন। এ নিয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছে রেণুর পরিবার।

আরও পড়ুন : নিহতের প্রকৃত সংখ্যা ৪৯ নয় ৪১

ঘটনার পর থেকে শেখ মোহাম্মদ ও তার পরিবারের বাকি সদস্যরা পলাতক। তাদের বাড়িতে এখন তালা ঝোলানো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রেণু বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা