অস্ট্রেলিয়ান বিমানকে চীনের ধাওয়া
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার বিমানকে চীনের ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার একটি বিমানকে দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমার কাছে বিপজ্জনক কৌশলে ধাওয়া দিয়েছে চীনা যুদ্ধবিমান।

আরও পড়ুন : সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯

ক্যানবেরা অভিযোগ করে বলেছে, অস্ট্রেলিয়ার বিমানকে বাধা দেওয়ার এই চেষ্টা বিপজ্জনক উপায়ে করা হয়েছে, যা বিমান এবং ক্রুদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয় বলে।

অস্ট্রেলিয়া বলছে, দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার একটি নজরদারি বিমানের সামনে চলে আসার পর চীনা যুদ্ধবিমান থেকে আগুনের শিখা ছেড়ে দেওয়া হয়।

চীনা যুদ্ধবিমান পরে অস্ট্রেলিয়ার বিমানকে বিভ্রান্ত করতে অ্যান্টি-রাডার ডিভাইস ব্যবহার করে আগুনের শিখা নির্গমন করে। এই আগুনের শিখায় ছোট ছোট ধাতব পাত ছিল; যা অস্ট্রেলিয়ার বিমানের ইঞ্জিনে প্রবেশ করে।

আরও পড়ুন : বাজেট অধিবেশন শুরু

দক্ষিণ চীন সাগরের বেশির ভাগ অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। গত কয়েক বছরে সেখানে ব্যাপক সামরিক স্থাপনা নির্মাণ করেছে দেশটি।

মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ফিলিপাইনসহ অন্যান্য আরও অনেক দেশ দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, গত ২৬ মে দক্ষিণ চীন সাগরে নিয়মিত সামুদ্রিক নজরদারি কার্যক্রমের সময় চীনের একটি জে-১৬ যুদ্ধবিমান রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের (আরএএএফ) পি-৮ নজরদারি বিমানকে বাধা দেয়।

আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল

তিনি বলেন, বিপজ্জনক কৌশলে অস্ট্রেলীয় বিমানকে বাধা দেওয়া হয়েছে। যা পি-৮ বিমান ও এর ক্রুদের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করেছিল।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, চীনা যুদ্ধবিমানটি আরএএএফ বিমানের খুব কাছ থেকে উড়েছিল। পরে বিমানের সামনে এসে অগ্নিশিখা ছেড়ে দেয় চীনা বিমান। এই অগ্নিশিখায় অ্যালুমিনিয়ামের ছোট ছোট টুকরা ছিল; যা অস্ট্রেলিয়ার বিমানের ইঞ্জিনে ঢুকে যায়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি টেলিভিশনকে মার্লেস বলেন, ‘এটি স্পষ্টতই অত্যন্ত বিপজ্জনক।’

আরও পড়ুন : পাকিস্তান আগুন নেভাতে পাঠাচ্ছে হেলিকপ্টার

তবে বেইজিং অস্ট্রেলিয়ার এই অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি। গত ফেব্রুয়ারিতে উত্তর অস্ট্রেলিয়ার আরাফুরা সাগরের আকাশে চীনা নৌবাহিনীর জাহাজ থেকে অস্ট্রেলিয়ার একটি যুদ্ধবিমান লক্ষ্য করে সামরিক গ্রেডের লেজার রশ্মি নিক্ষেপের ঘটনা ঘটে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা