আন্তর্জাতিক

রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। শনিবার (৪ জুন) দেশটির উত্তর প্রদেশে এ ঘটনা ঘটে। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

আরও পড়ুন: আলো জ্বললো পদ্মা সেতুতে

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং বলেছেন, কারখানাটি একটি সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত। নয়াদিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ধৌলানার শিল্প কারখানায় বয়লার ফেটে যাওয়ার পরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।

অন্যদিকে, হাপুরের পুলিশ সুপার দীপক ভুকের জানান, এতে ১২ জন মারা গেছেন এবং ২১ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: পদ্মা সেতু হওয়ায় বিএনপির গা জ্বলা শুরু

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

কারখানাটিকে ইলেকট্রনিক আইটেম তৈরির লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে সেখানে এখন ঠিক কি করা হচ্ছিল তা তদন্তের বিষয় বলছেন সংশ্লিষ্টরা। হাপুর জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম বলেছেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করছে।

আরও পড়ুন: কনটেইনার ডিপোতে আগুন, নিহত ১৬

এদিকে, ভারতের উত্তর প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক টুইটার বার্তায় নরেন্দ্র মোদী নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। আহতদের চিকিৎসা ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা